Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

অর্থ কমিশনের বৈঠকে কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব মমতা, দিলেন হিসেবও

মুখ্যমন্ত্রীর অভিযোগ, জিএসটি বাবদ রাজ্য থেকে কোটি কোটি টাকা রাজস্ব কর আদায় করে নিয়ে গেলেও বাংলার প্রাপ্য অর্থ দেয় না দিল্লি।

অর্থ কমিশনের বৈঠকে কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব মমতা, দিলেন হিসেবও

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 3 December 2024 18:18

দ্য ওয়াল ব্যুরো: অর্থ কমিশনের প্রতিনিধিদের সামনে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার নবান্নে এসেছিলেন কেন্দ্রীয় অর্থ কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা। রাজ্য সরকারের পাশাপাশি রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেন তাঁরা। সেখানেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্ন সূত্রের দাবি, ১০০ দিনের কাজ, আবাস যোজনা-সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রসঙ্গ তুলে ধরেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা নাকি এও বলেন, জিএসটি বাবদ রাজ্য থেকে কোটি কোটি টাকা রাজস্ব কর আদায় করে নিয়ে গেলেও বাংলার প্রাপ্য অর্থ দেয় না দিল্লি।

এদিন ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানগড়িয়ার নেতৃত্বে এক প্রতিনিধি দল নবান্নে আসেন। সেখানে বিভিন্ন খাতে কেন্দ্রের তরফে রাজ্যের জন্য বরাদ্দর প্রসঙ্গটিও ওঠে। 

পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী এতদিন কেন্দ্র-রাজ্যের শেয়ার ছিল ৪১: ৫৯ শতাংশ। ষোড়শ অর্থ কমিশনের কাছে এই শেয়ার ৫০: ৫০ করার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, গত কয়েক বছরে বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছ থেকে বকেয়া বাবদ রাজ্যের প্রাপ্য কয়েক লক্ষ কোটি টাকাও দ্রুত মেটানোর দাবি জানান মুখ্যমন্ত্রী। তবে এ বিষয়ে এদিনই নিশ্চিত করে কিছু বলেনি কেন্দ্রীয় অর্থ কমিশনের সদস্যরা। 

এদিনের বৈঠকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাৎপর্যপূর্ণভাবে, পালা বদলের জমানায় এদিনই প্রথম নবান্নে পা রাখলেন সেলিম। ফলে মমতা-সেলিমের মুখোমুখি সাক্ষাৎ নিয়ে বিভিন্ন মহলে কৌতূহলও ছিল। তবে সৌজন্য বিনিময় ছাড়া দু'জনের মধ্যে আলাদা করে কোনও কথা হয়েছে কিনা, তা জানা যায়নি।


```