Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

লন্ডনে যাচ্ছেন মমতা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে

সূত্রের খবর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার পাশাপাশি শিল্প নিয়ে এ দফায় লন্ডনে বণিকসভার সঙ্গেও বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

লন্ডনে যাচ্ছেন মমতা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 5 March 2025 19:09

দ্য ওয়াল ব্যুরো: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (Oxford University)থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)।

সূত্রের খবর, তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। আগামী ২১ মার্চ লন্ডনে যাবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার পাশাপাশি শিল্প নিয়ে এ দফায় লন্ডনে বণিকসভার সঙ্গেও বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এই প্রথম নয়, আগেও অক্সফোর্ডের তরফে তাঁকে আমন্ত্রণ জানান হয়েছিল। কিন্তু কেন্দ্রের অসহযোগিতার কারণে সেখানে যেতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়, এমন অভিযোগ করা হয়। তবে এবার তিনি সেখানে যাবেন বলে ইচ্ছাপ্রকাশ করেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে জানান হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সংগ্রাম, রাজনৈতিক জীবনের উত্থান-পতনের কাহিনী তাঁদের মুগ্ধ করেছে। তাঁরা চান, এখানকার পড়ুয়াদের সঙ্গে তিনি নিজের অভিজ্ঞতা ভাগ করুন। 

ইংল্যান্ড সহ বিশ্বের নানা দেশের বহু শিক্ষাপ্রতিষ্ঠানে ভারতীয় তথা বাঙালি পড়ুয়ারা রয়েছেন। অক্সফোর্ডেও বাঙালি পড়ুয়ার সংখ্যা কম নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মত, মমতা বন্দ্যোপাধ্যায় এসে বক্তব্য রাখলে পড়ুয়ারা আরও বেশি উদ্বুদ্ধ হবে। এবার মুখ্যমন্ত্রী নিজেও চান পড়ুয়াদের সঙ্গে আলাপ-আলোচনা করতে। তাই তিনি অক্সফোর্ড যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। 


```