Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

'কৃষকদের কোনওভাবেই বঞ্চিত করা যাবে না', ক্ষতিপূরণের নির্দেশ দিয়ে আর কী বললেন মুখ্যমন্ত্রী

নবান্নে কৃষকদের ইস্যু থেকে শুরু করে আবাস প্রকল্প সহ একাধিক বিষয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

'কৃষকদের কোনওভাবেই বঞ্চিত করা যাবে না', ক্ষতিপূরণের নির্দেশ দিয়ে আর কী বললেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 29 October 2024 18:57

দ্য ওয়াল ব্যুরো: বন্যা পরিস্থিতি এবং ঘূর্ণিঝড়ের দানার প্রভাবের কারণে এখনও পর্যন্ত রাজ্যের ৯ লক্ষের বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমনটাই জানিয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে কৃষকদের ইস্যু থেকে শুরু করে আবাস প্রকল্প সহ একাধিক বিষয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কোনওভাবেই কৃষকদের বঞ্চিত করা যাবে না। 

বিগত কয়েক মাসে বন্যা পরিস্থিতি এবং দানার কারণে জেলাগুলির কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে কৃষি এবং পঞ্চায়েত মন্ত্রীকে জেলায় জেলায় যাওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, শস্য বীমা যোজনার পাওয়া অর্থ থেকে যেন কৃষকদের বঞ্চিত না হতে হয় সেটা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কথা বলতে হবে বীমা কোম্পানিগুলির সঙ্গে। রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, এখনও পর্যন্ত ৬১ লক্ষ ৫৫ হাজার কৃষক ক্ষতিপূরণের জন্য আবেদন করেছেন। আর রাজ্যের ৯ লক্ষের বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সাংবাদিক বৈঠক থেকে কোন জেলায় কতজন কৃষকের ওপর প্রভাব পড়েছে সেই তথ্যও দিয়েছেন শোভনদেব। সেই তথ্যে দেখা যাচ্ছে কোনও কোনও জেলায় ১ লক্ষর বেশি কৃষক ক্ষতির মুখে পড়েছেন রাজ্য়ের বিগত কয়েক সপ্তাহের পরিস্থিতির জন্য। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় ৯ লক্ষ ৩ হাজার ৫৪৩ জন। যদিও এই সংখ্যাটি এখনও চূড়ান্ত নয় বলে জানিয়েছেন মন্ত্রী।

কৃষিমন্ত্রী এটাও স্পষ্ট করে বলেছেন, মু্খ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন ক্ষতির টাকা পাওয়ার ক্ষেত্রে কোনও কৃষক যেন বঞ্চিত না হন এটা দেখতে হবে। কারণ রাজ্য সরকার কেন্দ্রের মতো কোনও প্রকল্প করে না। রাজ্যের প্রকল্প সবসময়ে মানবিক দিকটি বজায় রেখেই হয়। 

সোমবার রাত পর্যন্ত যে তথ্য মিলেছে সেই পরিসংখ্যান অনুযায়ী ঝাড়গ্রামে ২৯ হাজার ৯৩৪ জন, হুগলিতে ৭৫ হাজার ২৪৫ জন, বাঁকুড়ায় ২ লক্ষ ১০ হাজার ৫৫৯ জন, পূর্ব মেদিনীপুরে ১ লক্ষ ২৩ হাজার জন, হাওড়ায় ১ হাজার ৭৯৫ জন, পূর্ব বর্ধমানে ১ লক্ষ ৪৪ হাজার ৪৫০ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৮৫ হাজার ৬২৫ জন, উত্তর ২৪ পরগনায় ১৫ হাজার ৯৬০ জন, বীরভূম ২৬ হাজার ৯৭৪ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।


```