Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

দেবের দায়িত্ব বাড়িয়ে দিলেন, বাঁকুড়া নিয়ে আগাম আভাস তৃণমূল নেত্রীর

মেদিনীপুর এলে একসময় তেলেভাজা খেতেন এবং তেলেভাজা তাঁর ভীষণ প্রিয়, তবে এখন আর খাওয়া হয় না বলেও আক্ষেপ করেন মমতা।

 দেবের দায়িত্ব বাড়িয়ে দিলেন, বাঁকুড়া নিয়ে আগাম আভাস তৃণমূল নেত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায় ও ঘাটালের তৃণমূল প্রার্থী দেব।

শেষ আপডেট: 20 May 2024 16:31

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের মুখে ঘাটাল থেকে দেব আদৌ দাঁড়াবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সংসদে অধিবেশনের শেষদিনে দেবের একটি টুইট ওই সংশয়কে আরও জোরাল করে তুলেছিল। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে দু'বারের সাংসদ দেব ওরফে দীপক অধিকারী এবারেও ঘাটালের তৃণমূল প্রার্থী।

সোমবার ঘাটাল লোকসভা কেন্দ্রের পাঁশকুড়ার নির্বাচনী সভা থেকে দেবের দায়িত্ব আরও বাড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল নেত্রী বলেন, "পাঁশকুড়ায় আমাদের বিধায়ক ফিরোজা বিবি বয়স্ক। নন্দীগ্রামের শহিদের এই মা কে পাঁশকুড়ার মানুষ জিতিয়েছেন। তবে বয়সের ভারে তিনি সব সময় আসতে পারেন না। দেবকে বলব, এবার থেকে পাঁশকুড়াতেও একটু সময় দিতে।"

অর্থাৎ এখন থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পাঁশকুড়া বিধানসভাও সামলাতে হবে দেবকে। দেবের কথায়, "দিদির নির্দেশ শিরোধার্য। এখন থেকে ঘাটালে গেলে পাঁশকুড়াতেও যাব।"

২৫ মে ষষ্ঠদফায় ভোট হবে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং বিষ্ণুপুর। এদিন পাঁশকুড়ার আগে বিষ্ণুপুরেও নির্বাচনী সভা করেন মমতা। সেখান থেকে বাঁকুড়ার জয় নিয়ে আগাম আভাস দিয়েছেন তৃণমূল নেত্রী। 

মমতার কথায়, "আমি শুনেছি বাঁকুড়া সিটটাতে অরূপ চক্রবর্তী জিতে যাবে।" এই প্রসঙ্গেই বিষ্ণুপুরের কথাও টেনে আনেন নেত্রী। বলেন, "বিষ্ণুপুর সিটটাও জিতব। যদি ওন্দার মানুষ ভোটটা দেন। না দিলে দুঃখ পাব। মনে রাখবেন, ওন্দায় আগে কিছু ছিল না, আমরা ক্ষমতায় আসার পর অনেক কিছু করেছি।"

দেব জিতলে এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের কথাও জানান মমতা। পাঁশকুড়ায় সভা চলাকালীন কালো মেঘে ঢেকে যায় আকাশ। বক্তৃতার মাঝে উপস্থিত জনতার উদ্দেশে মমতা এও বলেন, "ঝড় উঠলে আমার কথা বসে শুনতে হবে না। সকলে নিরাপদে চলে যাবেন। আর কেউ গাছের তলায় দাঁড়াবেন না।"

মেদিনীপুর এলে একসময় তেলেভাজা খেতেন এবং তেলেভাজা তাঁর ভীষণ প্রিয়, তবে এখন আর খাওয়া হয় না বলেও আক্ষেপ করেন মমতা।


```