Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

অক্সফোর্ড তো বটেই, রাজ্যের দাবি ব্রিটেনের আরও ২টি ঐতিহ্যবাহী শিক্ষাকেন্দ্রে আমন্ত্রিত মমতা

মুখ্যমন্ত্রীর ভাষণ দেওয়া নিয়ে জলঘোলা শুরু হতেই নবান্নের তরফে জানিয়ে দেওয়া হল, কেবল অক্সফোর্ড থেকেই নয়, বরং আরও দু'টি শিক্ষা প্রতিষ্ঠান মমতাকে আমন্ত্রণ জানিয়েছে।

অক্সফোর্ড তো বটেই, রাজ্যের দাবি ব্রিটেনের আরও ২টি ঐতিহ্যবাহী শিক্ষাকেন্দ্রে আমন্ত্রিত মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 18 March 2025 07:48

দ্য ওয়াল ব্যুরো: বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে (Oxford University) ভাষণ দেবেন। যা নিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। তবে এক সংবাদপত্রে ফলাও করে লেখা হয়, মমতা যে অক্সফোর্ডে গিয়ে ভাষণ দেবেন, তার ব্যাপারে কিছুই জানেন না বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এলিজাবেথ ব্রটরাইট। সংবাদপত্রে দাবি করা হয়, এ ব্যাপারে কোনও তথ্য নাকি উপাচার্যের কাছে নেই।

মুখ্যমন্ত্রীর ভাষণ দেওয়া নিয়ে এহেন জলঘোলা শুরু হতেই নবান্নের তরফে জানিয়ে দেওয়া হল, কেবল অক্সফোর্ড থেকেই নয়, বরং আরও দু'টি শিক্ষা প্রতিষ্ঠান মমতাকে আমন্ত্রণ জানিয়েছে। সোমবার বিবৃতি দিয়ে রাজ্যের তরফে জানানো হয়েছে, লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় এবং লন্ডন স্কুল অফ ইকনমিক্সের প্রাক্তন পড়ুয়াদের তরফে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ এসেছে।

সেই বিবৃতিতে পরিষ্কার করে বলা হয়েছে, আগামী ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে 'সামাজিক উন্নয়ন: শিশু ও নারী ক্ষমতায়ণ' নিয়ে বক্তৃতা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বাংলার মুখ্যমন্ত্রী নন, বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে লেখিকা পরিচয়েও।

মার্চেরই গোড়ার দিকে লন্ডন স্কুল অফ ইকনমিক্সের প্রাক্তন পড়ুয়াদের তরফে সামাজিক উন্নয়ন ও নারী ক্ষমতায়ণের ব্যাপারে বক্তৃতা রাখার অনুরধ জানিয়ে মমতাকে চিঠি পাঠানো হয়েছে। আর সোমবার লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের মাইল এন্ড ইনস্টিটিউট-এর ডিরেক্টর সোফিয়া কোল্লিগনন শেষ মেইলটি করেছেন। সেখানে বাংলার মুখ্যমন্ত্রী তাঁর সরকারের নারী ক্ষমতায়ণ কেন্দ্রিক নীতি, রাজনৈতিক কৌশল নিয়ে বক্তব্য রাখবেন। আলোচনা সভাটি হবে চ্যাথাম হাউসে।


```