Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হল না, বাইক দুর্ঘটনায় মৃত্যু বীরভূমের ছাত্রীর 

মাধ্যমিকের পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক পরীক্ষার্থীর।

মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হল না, বাইক দুর্ঘটনায় মৃত্যু বীরভূমের ছাত্রীর 

শেষ আপডেট: 3 February 2024 16:25

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: মাধ্যমিকের পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। মৃত্যু হল এক পরীক্ষার্থীর। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রী সুহানা পারভিন বীরভূমের নলহাটি থানার মাঠকলিঠা গ্রামের বাসিন্দা। 

শুক্রবার ছিল প্রথম ভাষার পরীক্ষা। নলহাটি গার্লস হাইস্কুল থেকে পরীক্ষা দিয়ে বেরিয়ে বাবার বাইকে চেপে আরও এক বান্ধবীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিল সুহানা। ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ায় সময় অন্য দুই মাধ্যমিক পরীক্ষার্থী বাইক চালিয়ে এসে সুহানা পারভিনদের বাইকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় সুহানা-সহ চারজন গুরুতর জখম হয়। রাস্তার উপরেই ছিটকে পড়ে তারা।

বিকট শব্দ শুনে ছুটে আসেন আশেপাশের মানুষ। তাদের উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সুহানা পারভিনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাতেই তাকে কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার সকালে সেখানেই তার মৃত্যু হয়। সুহানার মৃত্যুর খবর আসতেই শোকে মুহ্যমান তার পরিবার। পড়াশোনায় ভাল ছাত্রী ছিল সুহানা। তার এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে তার স্কুলেও।


```