Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিক

লভলিনাও সোনা জিতলেন, বিশ্ব চ্যাম্পিয়নশিপে আবার পদক, চারে চার

দ্য ওয়াল ব্যুরো: চারে চার। নিখাতের পর রবিবার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সোনা জিতলেন লভলিনা বড়গোঁহাই (Lovlina Borgohain)। এই নিয়ে গোটা টুর্নামেন্টে চারটি সোনা জিতল ভারতীয় মেয়েরা। রবিবার ফাইনালে অস্ট্রেলিয়ার ক্যাটলিন অ্যান

লভলিনাও সোনা জিতলেন, বিশ্ব চ্যাম্পিয়নশিপে আবার পদক, চারে চার

শেষ আপডেট: 26 March 2023 15:09

দ্য ওয়াল ব্যুরো: চারে চার। নিখাতের পর রবিবার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সোনা জিতলেন লভলিনা বড়গোঁহাই (Lovlina Borgohain)। এই নিয়ে গোটা টুর্নামেন্টে চারটি সোনা জিতল ভারতীয় মেয়েরা।

রবিবার ফাইনালে অস্ট্রেলিয়ার ক্যাটলিন অ্যান পার্কারকে হারালেন লভলিনা। ৭৫ কেজি বিভাগে ভারতের ঘরে এল সোনা। এর আগে ৫০ কেজি বিভাগে চিনের নুয়েন থি থামকে ৫-০ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছিলেন নিখাত জারিন।

শনিবারের মতো রবিবারও বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় মেয়েরা সোনা জয়ের স্বপ্ন পূরণ করলেন। লভলিনা এর আগেও অলিম্পিক্সে পদক এনে চমক দিয়ে ছিলেন। গত বছর অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে সকলের নজর কেড়েছিলেন তিনি। এবার সেই ব্রোঞ্জ বদলে গেল সোনাতে।

https://twitter.com/BFI_official/status/1640001969208303617?t=yHOmThqkVB8ZXO7Bw-OzBA&s=08

দেশের মাটিতে এবার অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ। সেখানেই একের পর এক ম্যাচে সোনা জিতে তাক লাগাচ্ছেন ভারতীয় মেয়েরা। গোটা টুর্নামেন্টে দুরন্ত ফর্মে ছিলেন লভনিয়া। অলিম্পিক্সে পদক জেতার পরই খবরের শিরোনামে উঠে এসেছিলেন তিনি। আজ আবারও প্রমাণ করলেন এই বিভাগে তিনি অপ্রতিরোধ্য।

অসমের মেয়ের জীবনকাহিনি অনেকের কাছেই অনুপ্রেরণার। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা মেয়েটি আজ সকলের কাছে জয়ের অন্য নাম হয়ে উঠেছে। কমনওয়েলথ গেমসের আগে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কে জড়ান তিনি। সেই টুর্নামেন্টে তেমন দাগ কাটতে না পারলেও আজ তিনি সফল।

'হাফপ্যান্ট পরে খেলবে মুসলিম মেয়ে!' হাজারো বাধা পার করে ফের বক্সিংয়ে সোনা, নিখাত জারিনকে চেনেন?


```