Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

গত বছরের এক কোটি ভিড়কেও ছাপিয়ে যাবে এবারের গঙ্গাসাগর! আজকে অবধি কত পুণ্যার্থী স্নান করলেন?

এবার আরও একটা উল্লেখযোগ্য ব্যাপার, 'ই-পরিচয়' নামে একটি কিউআর কোডেরও ব্যবস্থা করা হয়েছে। যা কোনও বৃদ্ধ বা শিশু হারিয়ে গেলে খুঁজে পেতে সাহায্য করবে।

গত বছরের এক কোটি ভিড়কেও ছাপিয়ে যাবে এবারের গঙ্গাসাগর! আজকে অবধি কত পুণ্যার্থী স্নান করলেন?

পুণ্যার্থীদের স্নান - ফাইল ছবি

শেষ আপডেট: 12 January 2025 18:48

শ্রেয়া দাশগুপ্ত ও সৌম্যদীপ সেন, গঙ্গাসাগর 

পারদ নেমেছে ১৫ ডিগ্রিতে। রাত যত বাড়ছে ঠান্ডায় জড়সড় হচ্ছে গঙ্গাসাগর। সে সব উপেক্ষা করেই পুণ্যার্থীদের ঢল নেমেছে তটে। সাগরে স্নানের পাশাপাশি, কপিল মুনির আশ্রমে পুজো দিচ্ছেন তাঁরা। রোববার বিকেলে সাংবাদিক বৈঠকে বসেছিলেন প্রশাসনিক কর্তারা। যেখানে ইঙ্গিত পাওয়া গেল গত বছর যা ভিড় হয়েছিল তাকেও ছাপিয়ে যাবে এবারের মেলা। 

পরিসংখ্যান বলছে '২৪-এ মেলার ভিড় ছিল চোখে পড়ার মতো। সংখ্যাটা ছুঁয়েছিল প্রায় এক কোটির কাছাকাছি। কিন্তু রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলছেন, আজ দুপুর পর্যন্ত ৪২ লক্ষ পুণ্যার্থী ইতিমধ্যেই স্নান করে চলে গিয়েছেন। এটা আন্দাজ করাই গিয়েছিল। আর ঠিক সেই কারণেই অন্যবারের তুলনায় এবছর বাড়তি নজরদারির পাশাপাশি অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে সব ধরনের পদক্ষেপ করা হচ্ছে।

পুণ্যার্থীদের সুরক্ষার্থে ১৩ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। ৪৪টি ওয়াচ টাওয়ার, ১৮টি অ্যান্টিক্রাইম পেট্রোলিং টিম, ৫০টি ফুট পেট্রোলিং টিম, ১৮টি মিসিং পার্সন স্কোয়াড, ২টি স্নিফার ডগ, ২৮টি রিভার পেট্রোলিং টিম, ২৩টি কো-অর্ডিনেশন টিম দিন-রাত মেলা নিরাপত্তার দায়িত্বে থাকছে। 

এবার আরও একটা উল্লেখযোগ্য ব্যাপার, 'ই-পরিচয়' নামে একটি কিউআর কোডেরও ব্যবস্থা করা হয়েছে। যা কোনও বৃদ্ধ বা শিশু হারিয়ে গেলে খুঁজে পেতে সাহায্য করবে। কিন্তু এত বজ্রআঁটুনির পরেও ২২টি পকেটমারির ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। তবে এ ব্যাওয়ারে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়ে দেন অরূপ।

সংখ্যা ধরে ধরে বলেন, ২২টি পকেটমারির মধ্যে ১৮টি ক্ষেত্রে খোয়া যাওয়া বস্তু উদ্ধার করা গিয়েছে ইতিমধ্যেই। অপরাধজনিত কারণে গ্রেফতার করা হয়েছে ১৫ জনকে। অন্যদিকে, সাগর তটে হারিয়ে যাওয়া ১০৬ জন তীর্থযাত্রীর মধ্যে প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় ১০৩ জন পুণ্যার্থী তাঁদের পরিজনদের খুঁজে পেয়েছেন। মোট কথা, ঠান্ডা আর লোকে লোকারণ্যে জমে উঠেছে সাগর তট।

 


```