Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

সাড়ে তিন কোটি নির্মাণ শ্রমিকের জন্য ৫২ হাজার কোটি টাকার তহবিল বরাদ্দ কেন্দ্রের

দ্য ওয়াল ব্যুরো: করোনা-সঙ্কটে শ্রমিকদের জন্য বড় ঘোষণা শ্রম মন্ত্রকের। বরাদ্দ হল ৫২ হাজার কোটি টাকার প্যাকেজ। সরকারি সূত্রের খবর, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও লেফটেন্যান্টদের বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, লেবার ওয়েলফেয়ার বোর্ডের নথিভুক্

সাড়ে তিন কোটি নির্মাণ শ্রমিকের জন্য ৫২ হাজার কোটি টাকার তহবিল বরাদ্দ কেন্দ্রের

শেষ আপডেট: 24 March 2020 10:21

দ্য ওয়াল ব্যুরো: করোনা-সঙ্কটে শ্রমিকদের জন্য বড় ঘোষণা শ্রম মন্ত্রকের। বরাদ্দ হল ৫২ হাজার কোটি টাকার প্যাকেজ। সরকারি সূত্রের খবর, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও লেফটেন্যান্টদের বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, লেবার ওয়েলফেয়ার বোর্ডের নথিভুক্ত যত নির্মাণ শ্রমিক রয়েছে, তাঁদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা। কেন্দ্রীয় শ্রম প্রতিমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ার জানিয়েছেন, এই শ্রমিকের সংখ্যাটা সাড়ে তিন কোটি। করোনা-মহামারীর জেরে যখন দেশজুড়ে লকডাউন চলছে, কাজকর্ম বন্ধ, রোজগারও বন্ধ, তখন তাঁদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য মোট ৫২ হাজার কোটি টাকার তহবিল মঞ্জুর করল কেন্দ্র। সোমবারই প্রধানমন্ত্রীকে এ বিষয়ে চিঠি লিখেছিলেন কংগ্রেস সভানেত্রী। তিনি লেখেন, “দেশে প্রায় চার কোটি ৪০ লক্ষ নির্মাণ শ্রমিক রয়েছেন। তাঁরা এই পরিস্থিতিতে গভীর সঙ্কটে পড়ে গিয়েছেন।” তিনি দাবি জানিয়েছেন, নির্মাণ শ্রমিকদের আর্থিক সুরাহার ব্যাপারে বড় আকারে ভর্তুকি দিক কেন্দ্রীয় সরকার। সংবিধানের শ্রমিক আইন মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। জানা গেছে, শ্রমিকদের সামাজিক সুরক্ষার জন্য সংগৃহীত সেসের অঙ্ক ৪৯ হাজার ৬৬৮ কোটি টাকা। এর মধ্যে এখনও পর্যন্ত খরচ হয়েছে ১৯ হাজার ৩৭৯ কোটি টাকা। বাকি টাকা নির্মাণকর্মীদের সুরক্ষার জন্য খরচ করার দাবি উঠেছে নানা মহলেই। রাজ্যগুলির সামাজিক সুরক্ষা বোর্ড এবং সংবিধানেও এ ব্যাপারে সুযোগ দেওয়ার কথা বলা রয়েছে। এর পরেই শ্রম মন্ত্রক বড় ঘোষণা করল এই বিষয়ে। ৫২ হাজার কোটি টাকা বরাদ্দ হল নির্মাণ শ্রমিকদের জন্য। করোনার ধাক্কায় বিপর্যস্ত বিশ্ব অর্থনীতিও। ভারতেও সেই ঝাপটা লেগেছে বেশ জোরদার ভাবেই। রোজ পড়ছে শেয়ার সূচক। দেশজুড়ে চলা লকডাউনে স্তব্ধ বেচাকেনাও। একের পর এক সংস্থা উৎপাদন বন্ধ করছে। এই পরিস্থিতিতে সরকারকেই আর্থিক সুরাহা দিতে হবে বলে মনে করছেন অনেকেই।

```