
শেষ আপডেট: 9 February 2023 09:27
দ্য ওয়াল ব্যুরো: বিদর্ভের কথা মনে পড়ে? মহারাষ্ট্রের বিদর্ভ। দেড় দশক আগে মারাঠা মুলুকের এই এলাকাই উঠে এসেছিল সারা দেশের সংবাদমাধ্যমে। একদিকে খরা, অন্য দিকে ফসলের দাম না পেয়ে কৃষকদের আত্মহত্যার ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। এদিন মহারাষ্ট্রের নাগপুরের মাঠে যে অভিষেকের ফ্রেম তৈরি হল তাতে ভিজল বিদর্ভের মাটি, আনন্দাশ্রুতে।
এমন অভিষেক ভারতীয় ক্রিকেট এর আগেও দেখেছে। অনিল কুম্বলে কিংবা জাভাগল শ্রীনাথদের যখন অভিষেক হয়, সেদিন মাঠে হাজির ছিলেন তাঁর পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার নাগপুরের বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট অভিষেক হল ভারতের কে এস ভরতের (KS Bharat)। ২৯ বছরের অন্ধ্রের ক্রিকেটারের হাতে টেস্ট ক্যাপ (Test debut cap) তুলে দিয়েছেন সিনিয়র তারকা চেতেশ্বর পূজারা। পাশে ছিলেন কোচ রাহুল দ্রাবিড়-সহ গোটা দল। সবাই হাততালি দিয়ে ভরতকে উৎসাহিত করেন।

ওই সময় দূরে দাঁড়িয়ে ছিল ভরতের গোটা পরিবার। তাঁর স্ত্রী, বোন, ভাই ও মা। ছেলের ওই গর্বিত মুহূর্তে মা ছুটে এসে ছেলেকে আলিঙ্গন করেন (hug from mother)। তখন ছেলে ভরতও কাঁদছেন, মায়ের চোখেও জল। শুধু তাই নয় মাঠের দর্শকরাও ওই আবেগরুদ্ধ দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি।
ভরত দেশের প্রথম কোনও উইকেট রক্ষক ব্যাটসম্যান যাঁর ঘরোয়া ক্রিকেটে তিনশো রান রয়েছে।
ঋষভ পন্থ দুর্ঘটনায় শয্যাশায়ী বলে ভরত সুযোগ পেলেন টেস্টে। দলনায়ক রোহিত শর্মারও প্রিয় পাত্র এই নবীন তারকা। যিনি দিল্লির হয়ে আইপিএল খেলবেন।
ক্রিকেট থেকে বহু দূরে, রাঁচির খামার বাড়িতে ট্রাক্টর চালক ধোনি, ভিডিও ভাইরাল