Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

বেলঘরিয়া থিয়েটার অ্যাকাডেমির পনেরো পূর্তি উপলক্ষে বছরব্যাপী উদযাপন 

ইএনটি বিশেষজ্ঞ অমিতাভ এই ১৫ বছরে ১২টি নাটক প্রযোজনা করেছেন।

বেলঘরিয়া থিয়েটার অ্যাকাডেমির পনেরো পূর্তি উপলক্ষে বছরব্যাপী উদযাপন 

শেষ আপডেট: 1 April 2025 16:19

দ্য ওয়াল ব্যুরো: নিয়মিত রোগী দেখা, অপারেশন সামলেও একটি নাটকের দল চালাচ্ছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক দীর্ঘ দেড় দশক ধরে। দলের নাম বেলঘরিয়া থিয়েটার অ্যাকাডেমি এবং চিকিৎসকের নাম ডা: অমিতাভ ভট্টাচার্য। ইএনটি বিশেষজ্ঞ অমিতাভ এই ১৫ বছরে ১২টি নাটক প্রযোজনা করেছেন। তার মধ্যে বিষ, কৈলাসে চা পান, পরচুলা, কাগজের বিয়ে-সহ বেশ কয়েকটি অত্যন্ত দর্শক নন্দিত প্রযোজনা। পরিচালক অভিনেতা ডাক্তারবাবুর অভিনয় জীবনেরও এবার পঞ্চাশ বছর। আর জি কর মেডিকেল কলেজে পা রেখে ১৯৭৪-এ প্রথম মঞ্চে অভিনয় শুরু করেছিলেন। এই দুটি বিষয় উদযাপিত হবে সারা বছর জুড়ে। প্রথম পর্যায়ের উৎসব গিরিশ মঞ্চে অনুষ্ঠিত হয়েছিল ৭ মার্চ। উদ্বোধন করেছিলেন বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন রঞ্জন গঙ্গোপাধ্যায়, পঙ্কজ মুন্সি সহ বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা।

দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হল একাডেমি মঞ্চে। প্রেক্ষাগৃহের প্রবেশপথে প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করেন সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়। এরপর মূল মঞ্চে সংবর্ধিত হন সঞ্জীব চট্টোপাধ্যায়, ডা: শান্তনু বন্দ্যোপাধ্যায়, ডা: অর্ণব গুপ্ত, প্রকাশক সুধাংশু শেখর দে,অভিনেত্রী তনিমা সেন, শুভঙ্কর দে, ডা: দুলাল বসু, অভিনেতা বিমল চক্রবর্তী এবং বাচিকশিল্প দম্পতি জগন্নাথ বসু ও উর্মিমালা বসু। 

দে’জ পাবলিশিং থেকে প্রকাশিত  অমিতাভ ভট্টাচার্য-র ছটি পূর্ণাঙ্গ নাটকের সংকলন ‘নাটক সমগ্র’ আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানে প্রকাশ করলেন বাচিকশিল্পী দম্পতি। সুধাংশুশেখর দে অমিতাভকে নিয়ে একটি স্মরণিকা প্রকাশ করলেন, দর্শকদের হাতে যা বিনামূল্যে তুলে দেওয়া হল। নাট্যপঞ্জিকা পত্রিকার সম্পাদক অনুপ পাল অমিতাভর হাতে তুলে দিলেন মনোজ মিত্র স্মারক সম্মান। সঞ্জীব চট্টোপাধ্যায়ের রস ভাষণ প্রেক্ষাগৃহে হাসির হুল্লোড় তুলেছিল । অনুষ্ঠান উপলক্ষে একাডেমি প্রাঙ্গণ সাজানো হয়েছিল এই নাট্যদলের বিভিন্ন প্রযোজনার ফটোগ্রাফ দিয়ে।

১০ মিনিট বিরতির পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মঞ্চস্থ হল দলের নতুন প্রযোজনা পরশুরামের ‘চিকিৎসা সংকট’ অমিতাভর নাট্যরূপ এবং নির্দেশনায়। শতবর্ষ প্রাচীন এই নাটক আদ্যন্ত কৌতুকে ভরপুর ।প্রথম প্রকাশিত হয় ভারতবর্ষ পত্রিকার কার্তিক সংখ্যায় ১৩৩০ বঙ্গাব্দে,  ইংরেজি ১৯২৩ সালে। নাটকটির আবেদন কিন্তু আজও ফুরোয়নি। চিকিৎসা বিজ্ঞানের নানা প্যাথির যাঁতাকলে পড়া নন্দকুমারের শেষ পর্যন্ত জীবন রক্ষা হল ভালোবাসা প্যাথিতেই,  এক কথায় লাভ থেরাপিতে। অভিনয়ে ছিলেন ধৃতিকণা ভট্টাচার্য, সন্দীপ রায়, অনিরুদ্ধ দাশগুপ্ত, স্নেহ ভট্টাচার্য, দেবাশিস সেনগুপ্ত, প্রবীর বন্দ্যোপাধ্যায়, প্রণব চক্রবর্তী, জয়শ্রী চক্রবর্তী, তন্ময় সাহা, আকাশ পাল, স্নেহা হাজরা ও পায়েল রায়। আবহসংগীতে অমিত ঘোষ, রূপসজ্জায় বিশ্বনাথ মাইতি, আলোক পরিকল্পনায় দেবপ্রসাদ ঘোষ এবং সংগীত পরিচালনায় ছিলেন গৌতম চক্রবর্তী। অনুষ্ঠানের তৃতীয় পর্যায় অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতাল অডিটোরিয়ামে। উদ্বোধন করবেন প্রখ্যাত অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়।


```