Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের

বেহালার পদ্মপুকুরে ভাসছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ, এলাকায় উৎকণ্ঠা

এলাকার বাসিন্দারা জানান, ভোর রাতে পুকুরের পাশ দিয়ে হাঁটছিলেন তারা। তখন হঠাৎ দেহ ভাসতে দেখার পর আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ডুবুড়ি দল নামিয়ে দেহ উদ্ধার করে। 

বেহালার পদ্মপুকুরে ভাসছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ, এলাকায় উৎকণ্ঠা

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 12 September 2025 10:57

দ্য ওয়াল ব্যুরো:  বেহালার (Behala) জয়শ্রী পার্কের পদ্মপুকুরে এদিন ভোর রাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ ভেসে থাকতে দেখেন এলাকার মানুষজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বেহালা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর।

এলাকার বাসিন্দারা জানান, ভোর রাতে পুকুরের পাশ দিয়ে হাঁটছিলেন তারা। তখন হঠাৎ দেহ ভাসতে দেখার পর আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ডুবুড়ি দল নামিয়ে দেহ উদ্ধার করে। দেহটি উদ্ধার করার পর এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, মৃতদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে এবং এলাকায় জিজ্ঞাসাবাদের মাধ্যমে খুঁজছে মৃত ব্যক্তির কোনো পরিচিতি।

স্থানীয়রা বলেছেন, “এমন ভয়ঙ্কর ঘটনা আগে কখনও হয়নি।।” বেহালা থানার পুলিশ এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছে।

এদিকে স্থানীয় রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলিও সতর্কতার জন্য এলাকায় নজরদারি বাড়িয়েছে। প্রাথমিকভাবে পুলিশ কোনো অপরাধমূলক বিষয়ের ইঙ্গিত না পেলেও ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


```