Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

ভাদ্রের অস্বস্তিকর গরম থেকে সাময়িক মুক্তির পূর্বাভাস! কী বলল আলিপুর?

প্রায় সব জেলাতেই বজ্রঝড়-সহ বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

ভাদ্রের অস্বস্তিকর গরম থেকে সাময়িক মুক্তির পূর্বাভাস! কী বলল আলিপুর?

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 12 September 2025 10:22

দ্য ওয়াল ব্যুরো: ভাদ্রের অস্বস্তিকর গরম (Uncomfortable Heat) থেকে সাময়িক মুক্তির পূর্বাভাস (Temporary Relief)! দক্ষিণবঙ্গে শুক্রবার প্রায় সব জেলাতেই বজ্রঝড়-সহ বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

হাওয়া অফিস জানিয়েছে (Weather Update), হিমালয়ের উপ-পশ্চিমবঙ্গ ও সিকিম থেকে ঝাড়খণ্ড জুড়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর জেরে দক্ষিণ ওড়িশা এবং উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশের আকাশে ০.৯ কিলোমিটার উচ্চতায় নিম্নচাপ সক্রিয়।

একই সঙ্গে সিকিম ও আশপাশের এলাকায় ৩.১ কিলোমিটার উচ্চতায় এবং দক্ষিণ ওড়িশার আকাশে ৪.৫ কিলোমিটার উচ্চতায় উচ্চ বায়ু ঘূর্ণাবর্ত বজায় রয়েছে। ফলে আগামী কয়েক দিন জুড়ে রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

একইভাবে শনিবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা। রবিবার হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামেও ঝড়বৃষ্টি হতে পারে বলে ইঙ্গিত দফতরের।

অন্যদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী বর্ষণ। শুক্র ও শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি হয়েছে কমলা সতর্কতা। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রঝড়-সহ বৃষ্টি চলবে।


```