Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?'হিম্মত থাকলে সামনে আসুন, বার্নল নয় আপনাদের আইসক্রিম দেব', কমিশন ও বিরোধীদের তুলোধনা মমতার!

গড়িয়ায় ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা-মা-ও ছেলের দেহ, ঘটনাস্থলে পুলিশ

গড়িয়ায় ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার হল বাবা-মা ও ছেলের দেহ। তিনদিন ধরে গন্ধ পাচ্ছিলেন আশেপাশের মানুষ। অবশেষে বুধবার সকালে খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দরজা ভেঙে উদ্ধার হয় তিনজনের দেহ।

গড়িয়ায় ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা-মা-ও ছেলের দেহ, ঘটনাস্থলে পুলিশ

শেষ আপডেট: 3 January 2024 16:04

দ্য ওয়াল ব্যুরো: গড়িয়ায় ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার হল বাবা-মা ও ছেলের দেহ। তিনদিন ধরে গন্ধ পাচ্ছিলেন আশেপাশের মানুষ। অবশেষে বুধবার সকালে খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দরজা ভেঙে উদ্ধার হয় তিনজনের দেহ।

মৃতদের নাম অপর্ণা মৈত্র (৬৮), তাঁর স্বামী স্বপন মৈত্র (৭৫) এবং তাঁদের ছেলে সুমনরাজ মৈত্র।  স্বপন মৈত্র পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন। পড়শিরা জানান, কারও সঙ্গে তাঁদের তেমন মেলামেশা ছিল না। তাই বেশ কয়েকদিন ধরে যে এই পরিবারের কাউকে দেখা যাচ্ছে না, তাও খেয়াল করেননি কেউ। কিন্তু তিনদিন ধরে হালকা দুর্গন্ধ পাচ্ছিলেন তাঁরা। বুধবার বিষয়টি সবার নজরে আসে। তারপরেই খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায়।

বুধবার বেলা দশটা নাগাদ নরেন্দ্রপুর থানার পুলিশ গড়িয়া স্টেশন রোডের ওই ফ্ল্যাটবাড়িতে পৌঁছয়। এরপর দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকে তিনজনের দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ঝুলন্ত অবস্থায় তিনজনের দেহ মেলে। পুলিশের প্রাথমিক অনুমান কোনও বিশেষ কারণে আত্মহত্যা করেছেন তাঁরা। তবে কী কারণে এমন চরম সিদ্ধান্ত তা এখনও জানা যায়নি। সবদিক খতিয়ে দেখছে পুলিশ। মৃত তিনজনের নিকট আত্মীয়দের খবর দেওয়া হয়েছে।


```