Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

'ট্যাভি-চ্যাম্পিয়ন'দের চেনেন? বুক না কেটেই হয়েছে হার্টের সার্জারি, ফিট হয়েছেন একবেলাতেই

ভালভ ফেলিওর সারানোর জন্য অস্ত্রোপচারের (Heart Surgery) দরকার হয়। তখনই সার্জিক্যাল ট্রমা শুরু হয় রোগীদের। চিন্তার কারণ হয় বাইপাস সার্জারি।

'ট্যাভি-চ্যাম্পিয়ন'দের চেনেন? বুক না কেটেই হয়েছে হার্টের সার্জারি, ফিট হয়েছেন একবেলাতেই

হার্টের ট্যাভি সার্জারি।

শেষ আপডেট: 13 December 2024 14:05

তিয়াষ মুখোপাধ্যায়

ট্রান্সক্যাথিটার অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট বা ট্যাভার (TAVR or TAVI)। হার্টের চারটি ভালভের মধ্যে কোনও একটিতে যদি সমস্যা দেখা দেয়, তাহলে সেই পুরনো ভালভের জায়গায় নতুন ভালভ প্রতিস্থাপনের একটি অত্যাধুনিক পদ্ধতি এই ট্যাভার বা ট্যাভি। মিনিমাল ইনভেসিভ হার্ট সার্জারির (Heart Surgery) এই আধুনিক পদ্ধতিতে বুকের হাড়ে কোনও কাটাছেঁড়া করারই দরকার পড়ে না। সহজ করে বললেন, বুকের হাড় না কেটেই নতুন ভালভ প্রতিস্থাপন করা সম্ভব হয় এই পদ্ধতিতে।

হার্ট হল রিদমিক অর্গান। তার নিজস্ব স্পন্দন আছে। এই অঙ্গের প্রভাব সারা শরীরেই কাজ করে। কিছু ক্ষেত্রে হার্ট ব্লকেজ, ভালভ ফেলিওর সারানোর জন্য অস্ত্রোপচারের দরকার হয়। তখনই সার্জিক্যাল ট্রমা শুরু হয় রোগীদের। চিন্তার কারণ হয় বাইপাস সার্জারি। এই সার্জারি দীর্ঘ সময় ধরে চলে যেখানে বুকের হাড় কাটাছেঁড়া করার দরকার পড়ে, যাকে ব্রেস্টবোন ক্র্যাকিং বলে। বুকের হাড় কেটে হৃদপিণ্ডের সার্জারি করা হয়।

কিন্তু ট্যাভিতে তার দরকার হয় না। শরীরে ছোট্ট ছিদ্র করে সরু তার বা ক্যাথিটারের মাধ্যমে নতুন ভালভ প্রতিস্থাপন করা হয়। ডাক্তারবাবুরা বলছেন, পুরনো, ক্ষতিগ্রস্ত ভালভ সরিয়ে ফেলার দরকার পড়ে না, বরং পুরনো ভালভের মধ্যেই ক্যাথিটার দিয়ে নতুন ভালভটি বসিয়ে দেওয়া হয়।

এই ট্যাভি করার পরে যাঁরা ভাল আছেন, তাঁরা কতটা ভাল আছেন, কী বলছেন, সে কথা জানতেই একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল মেডিকা সুপারস্পেশ্যালিটি হসপিটাল। আমরা ডাক্তারবাবুদের কাছ থেকে জেনে নেব এই অত্যাধুনিক পদ্ধতির কথা, শুনে নেব, ট্যাভি হওয়ার পরে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা ‘চ্যাম্পিয়ন’রা কী বলছেন।

ট্যাভির (Heart Surgery) সুবিধা কী কী?

  • এই হার্ট সার্জারির সবচেয়ে বড় সুবিধা হল খুব তাড়াতাড়ি সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে রোগী।
  • অস্ত্রোপচারের সময় রক্তপাত খুব কম হয়।
  • অস্ত্রোপচারের পরে পার্শ্বপ্রতিক্রিয়া বা সাইড এফেক্টস খুব কম হয়। শ্বাসযন্ত্রের কোনও রোগ বা ভবিষ্যতে জটিল হৃদরোগের সম্ভাবনা থাকে না।
  • সার্জারি হয়ে যাওয়ার পরে খুব কম দিন হাসপাতালে থাকতে হয়। পোস্ট-সার্জারি পর্বে কম দিনের মধ্যে স্বাভাবিক জীবন শুরু করতে পারে রোগী।
  • কোমর্বিডিটির রোগী হলে যাঁদের শরীরে আরও নানা সমস্যা আছে, তাঁদের ক্ষেত্রে এই প্রক্রিয়ায় অস্ত্রোপচারই অনেক নিরাপদ।

```