Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিক

আরজি কর থেকে বেরোল জুনিয়র ডাক্তারদের মিছিল, স্বাস্থ্যভবনে আঁটোসাঁটো নিরাপত্তা

স্বাস্থ্য ভবনের সামনে আঁটসাঁট নিরাপত্তার বন্দোবস্ত করেছে পুলিশ

আরজি কর থেকে বেরোল জুনিয়র ডাক্তারদের মিছিল, স্বাস্থ্যভবনে আঁটোসাঁটো নিরাপত্তা

বেরোল ডাক্তারদের মিছিল

শেষ আপডেট: 10 September 2024 13:38

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে চিকিৎসকরা যেন পরিষেবার ফেরেন। এর পর পরই আবার আন্দোলন কর্মসূচির কথা ঘোষণা করেছে আরজি-করের আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সংগঠন। 

মঙ্গলবার করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযানের ডাক দিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই আরজি কর হাসপাতাল থেকে মিছিল করে বেরিয়ে পড়েছেন জুনিয়র চিকিৎসকরা।

পাঁচ দফা দাবির পাশাপাশি রাজ্যের স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার ইস্তফাও চেয়েই এই মিছিল। বিচারের দাবিতে পথে নেমেছেন তো বটেই, আরজি করের সামনেও চলছে অবস্থান। 

এই আবহে স্বাস্থ্য ভবনের সামনে আঁটসাঁট নিরাপত্তার বন্দোবস্ত করেছে পুলিশ। সব গেটের সামনে ব্যারিকেড রাখা হয়েছে। রয়েছেন প্রচুর পুলিশকর্মী।

পুলিশ জানিয়ে দিয়েছে, স্বাস্থ্য ভবনের অনেকটা আগেই ডাক্তারদের এই মিছিল আটকে দেওয়া হবে। 

করুণাময়ীতে ইতিমধ্যেই জমা হয়েছেন চিকিৎসকরা। সেখানেই তাঁদের সঙ্গে বিচারের দাবিতে স্লোগান তুলছেন সাধারণ মানুষ।


```