Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

'রঙ্গোলি বানান বা আলো সাজিয়ে ছবি তুলুন,' বিচারের দাবিতে ফেসবুকে আবেদন কিঞ্জলদের

একদিন আগেই মশাল জ্বালিয়ে ন্যায়বিচারের দাবিতে জুনিয়র ডাক্তাররা সিবিআই দফতরে অভিযান করেন। আর তারপর আজ কালীপুজো ও দীপাবলি উৎসবকে সামনে রেখে ফেসবুক পোস্ট করলেন কিঞ্জল। 

'রঙ্গোলি বানান বা আলো সাজিয়ে ছবি তুলুন,' বিচারের দাবিতে ফেসবুকে আবেদন কিঞ্জলদের

কিঞ্জল নন্দের ফেসবুক পোস্ট

শেষ আপডেট: 31 October 2024 13:56

দ্য ওয়াল ব্যুরো: আলোর উৎসবে মেতেছে শহর কলকাতা। এদিকে এখনও বিচার মেলেনি আরজি করে ঘটনায়। এই আবহে জুনিয়র ডাক্তাররা তাঁদের সহকর্মীর নির্মম মৃত্যুকে সামনে রেখে মানুষকে পাশে থাকার আবেদন করলেন।

বৃহস্পতিবার কালীপুজোর দিন নিজের ফেসবুক পোস্টে ‘‌অভয়ার ন্যায়বিচার’‌ নিয়ে নানা কথা তুলে ধরেছেন আন্দোলনকারী চিকিৎসক কিঞ্জল নন্দ। জনসাধারণের কাছে তাঁর আবেদন,  আলোর উৎসবেও যেন তাঁরা নিহত মহিলা চিকিৎসককে না ভোলেন।

পোস্টারে কিঞ্জল লেখেন, 'ন্যায় বিচারের জন্য আমাদের লড়াই চালিয়ে যাওয়া এবং এর সীমাহীন অগ্রগতি নিশ্চিত করার জন্য আমরা কিছু কর্মসূচি নিয়েছি।'

পোস্টারে লেখা হয়েছে, ১। জাস্টিস থিমের রঙ্গোলি তৈরি, যেখানে সৃজনশীলতা ও বিপ্লবী মন মিলিত হবে ২। এই অন্ধকার সময়ে আমাদের একত্রিত করতে একটি প্রদীপ জ্বালিয়ে ৯টা থেকে ৯:১৫ লাইটস অফ লাইট আ ডিভা কর্মসূচি ৩। সমস্ত প্রতিবাদী হৃদয় ও মনকে একত্রিত করতে ২ মিনিটের জন্য নীরবতা অনুসরণ করুন ৪। আমাদের ন্যায়বিচারের জন্য চলমান লড়াইয়ের প্রতীক হিসেবে তার কাছে পৌঁছনর জন্য অভয়া ফানুস। 

একদিন আগেই মশাল জ্বালিয়ে ন্যায়বিচারের দাবিতে জুনিয়র ডাক্তাররা সিবিআই দফতরে অভিযান করেন। আর তারপর আজ কালীপুজো ও দীপাবলি উৎসবকে সামনে রেখে ফেসবুক পোস্ট করলেন কিঞ্জল। 


```