Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

বৃষ্টি মাথায় নিয়ে ফোর্ট উইলিয়ামে ঢুকলেন প্রধানমন্ত্রী, আজকের বৈঠকে থাকবেন রাজনাথ-ডোভালরাও

বৃষ্টি মাথায় ফোর্ট উইলিয়ামে ঢুকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের সেনা সম্মেলনে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

 

বৃষ্টি মাথায় নিয়ে ফোর্ট উইলিয়ামে ঢুকলেন প্রধানমন্ত্রী, আজকের বৈঠকে থাকবেন রাজনাথ-ডোভালরাও

সংগৃহীত ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 15 September 2025 10:47

দ্য ওয়াল ব্যুরো: সেনাবাহিনীর কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে যোগ দিতে সোমবার সকালে ফোর্ট উইলিয়ামে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল সাড়ে ন’টায় বিজয় দুর্গে পৌঁছন তিনি। বিরাট কনভয় নিয়ে ঢোকেন ফোর্টে। এলাকা মুড়ে ফেলা হয় নিরাপত্তার চাদরে।

রবিবার সন্ধ্যায় অসম থেকে কলকাতায় আসেন তিনি। রাত কাটান রাজভবনে। সোমবার সকালে সরাসরি যান ফোর্ট উইলিয়ামে। এই বৈঠকে তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান-সহ সেনার শীর্ষ কর্তারা।

অপারেশন সিঁদুরের পর এটিই সেনা ও কমান্ডারদের নিয়ে সবচেয়ে বড় বৈঠক। ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে কনফারেন্স। মূলত সীমান্ত স্ট্র্যাটেজি ও ভবিষ্যতের রণকৌশল নিয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে।

ফোর্ট উইলিয়ামে দুপুর ১টা পর্যন্ত থাকবেন প্রধানমন্ত্রী। এরপর বিহারের উদ্দেশে রওনা দেবেন। সেখানে একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধনের কর্মসূচি রয়েছে তাঁর।


```