Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কলকাতার যোগাযোগ ব্যবস্থায় নতুন অধ্যায়: তিন মেট্রো রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শহরের ট্রাফিকের বোঝা কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি রুটের মধ্যে হাওড়া ময়দান–সেক্টর ফাইভ পরিষেবা চালু হচ্ছে শুক্রবার থেকেই। নোয়াপাড়া–বিমানবন্দর এবং কবি সুভাষ–বেলেঘাটা রুট শুরু হবে আগামী সোমবার।

কলকাতার যোগাযোগ ব্যবস্থায় নতুন অধ্যায়: তিন মেট্রো রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 22 August 2025 17:02

দ্য ওয়াল ব্যুরো: ফের বাংলায় নরেন্দ্র মোদী (PM Modi)। শুক্রবার কলকাতায় এসে একসঙ্গে উদ্বোধন করলেন তিনটি মেট্রো রুটের- নোয়াপাড়া–জয় হিন্দ বিমানবন্দর, শিয়ালদহ–এসপ্ল্যানেড এবং বেলেঘাটা–(রুবির মোড়) হেমন্ত মুখোপাধ্যায় (Inaugurates three metro routes)। 

সেই সূত্রে এদিন থেকে কলকাতার যোগাযোগ ব্যবস্থায় নতুন অধ্যায়ের পথ চলা শুরু হল (Kolkata's connectivity)। এগুলি হল- হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় হয়ে বেলেঘাটা, আর নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর। অর্থাৎ অল্প সময়ের মধ্যেই এবার শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে পৌঁছানো যাবে।

এদিন বিকেল চারটে কুড়ি মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছন প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, মুখ্যসচিব মনোজ পন্থ, ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তবে আমন্ত্রণ জানানো হলেও উদ্বোধনী মঞ্চে যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, নীতিগত কারণেই মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন।

শহরের ট্রাফিকের বোঝা কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি রুটের মধ্যে হাওড়া ময়দান–সেক্টর ফাইভ পরিষেবা চালু হচ্ছে শুক্রবার থেকেই। নোয়াপাড়া–বিমানবন্দর এবং কবি সুভাষ–বেলেঘাটা রুট শুরু হবে আগামী সোমবার।

নতুন মেট্রোর সময়সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। হাওড়া থেকে সল্টলেক রুটে সকাল ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ১৯ মিনিট পর্যন্ত মিলবে ট্রেন। বিমানবন্দর–নোয়াপাড়া রুটে সকাল ৭টা ৫৮ থেকে রাত ৮টা ১০ মিনিট, আর কবি সুভাষ–বেলেঘাটা রুটে সকাল ৮টা থেকে রাত ৮টা ২৮ মিনিট পর্যন্ত মিলবে মেট্রো। যাত্রীদের চাহিদা অনুযায়ী ব্যস্ত রুটে সময়ের ব্যবধান কমানো হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

ভাড়ার তালিকাও ঘোষণা করা হয়েছে। ন্যূনতম ভাড়া ৫ টাকা, সর্বোচ্চ ৭০ টাকা। বিমানবন্দর থেকে যশোর রোড যেতে খরচ হবে মাত্র ৫ টাকা। এসপ্ল্যানেড যেতে ৪০ টাকা, হাওড়া ৫০ টাকা, আর সেক্টর ফাইভের জন্য গুনতে হবে ৭০ টাকা।

মোদীর এই সফরের রাজনৈতিক গুরুত্বও যথেষ্ট। বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট। শুক্রবারের উদ্বোধনের পরেই তিনি জনসভা করবেন দমদম সেন্ট্রাল জেল ময়দানে। বিজেপি শিবিরের আশা, এই সফর ভোটের আগে বাংলার মানুষের কাছে বড় বার্তা বহন করবে।


```