Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে নিজের লেখা তিনটি বই প্রকাশ মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার ৪৮তম কলকাতা বইমেলা উদ্বোধন করে মমতা বলেন, ডিজিটালের বাড়বাড়ন্তের মধ্যেও মানুষ বই পড়ছেন। বই আমাদের প্রেরণা, দিশা।

কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে নিজের লেখা তিনটি বই প্রকাশ মুখ্যমন্ত্রীর

নিজের লেখা বই প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

শেষ আপডেট: 28 January 2025 18:34

দ্য ওয়াল ব্যুরো: ৪৮তম কলকাতা বইমেলার উদ্বোধনে চমক। নিজের লেখা তিনটি বই প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনটি বইয়ের নাম লিপিবন্ধ, স্যালুট ২ এবং বাংলায় নির্বাচন ও আমরা। 

মঙ্গলবার ৪৮তম কলকাতা বইমেলা উদ্বোধন করে মমতা বলেন, ডিজিটালের বাড়বাড়ন্তের মধ্যেও মানুষ বই পড়ছেন। বই আমাদের প্রেরণা, দিশা। তাঁর কথায়, বই ঘর সাজানোর জিনিস নয়, হৃদয় সাজানোর জিনিস। তিনি চান, আরও বেশি করে মানুষ বই পড়ুক, কলকাতা বইমেলা আরও বড় হোক। মুখ্যমন্ত্রী এও বলেন, কলকাতা বইমেলা আমাদের সকলের গর্ব। দেশের সেরা। বিশ্বের নিরিখেও এটি আরও বড় হোক, এমনই চান তিনি।

এ বছর বইমেলার থিম কান্ট্রি জার্মানি। তাই স্বাভাবিকভাবেই উদ্বোধনে মমতার কথায় উঠে আসে নেতাজি প্রসঙ্গ। তিনি মনে করিয়ে দেন, জার্মানির সঙ্গে তাঁর এবং দেশ তথা বাংলার যোগসূত্র কতটা গভীর। অনুষ্ঠানে উপস্থিত থাকা জার্মানির একাধিক প্রতিনিধির উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, 'কলকাতা বইমেলা বিশ্বসেরা। আমি এটাকে আরও বড় পরিসরে দেখতে চাই। আর জার্মানির সঙ্গে তো ভারতের তথা বাংলার গভীর যোগসূত্র রয়েছে। কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস। তাঁর মেয়ে ওখানেই থাকেন, তাঁর সঙ্গে আমরা আলাপও হয়েছে।' মমতা মনে করান, কীভাবে নেতাজি দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন। 

আর্জেন্টিনার প্রতিনিধিরা উপস্থিত থাকায় ফুটবল প্রসঙ্গও উঠে আসে। মমতা বলেন, তিনি যখন শহরের বিভিন্ন রাস্তার রং নীল-সাদা করছিলেন তখন অনেকেই ভেবেছিলেন তিনি আর্জেন্টিনাকে অনুসরণ করছেন। কিন্তু মমতা বলেন, 'সব রং সবার জন্য। এতে কোনও ভেদাভেদ নেই। তবে সব রং সবার পছন্দ নাই হতে পারে এই যা। এছাড়া আর কোনও ভেদ থাকতে পারে না।' জার্মানি এবং আর্জেন্টিনার প্রতিনিধিদের মমতা এও মনে করিয়ে দেন, বাংলা কতটা ফুটবল পাগল। 

প্রসঙ্গত, কলকাতা বইমেলা চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সল্টলেক সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে শুরু হয়েছে এই মেলা। 


```