Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ফাদার ফেলিক্স রাজের জীবনী ‘ম্যাজিস মন্ত্র’, মাদার টেরেসার জন্মদিনে প্রকাশিত সেন্ট জেভিয়ার্সে

মাদার টেরেসার ১১৫তম জন্মবার্ষিকীতে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি (St. Xavier’s University), কলকাতায় প্রকাশিত ফাদার ফেলিক্স (Felix Raj) রাজের জীবনী ‘ম্যাজিস মন্ত্র’ (Magis Mantra)।

ফাদার ফেলিক্স রাজের জীবনী ‘ম্যাজিস মন্ত্র’, মাদার টেরেসার জন্মদিনে প্রকাশিত সেন্ট জেভিয়ার্সে

ফেলিক্স রাজের বই।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 26 August 2025 19:08

দ্য ওয়াল ব্যুরো: সেন্ট টেরেসা অব ক্যালকাটা তথা মাদার টেরেসার ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, কলকাতায় আয়োজন করা হল এক বিশেষ অনুষ্ঠান। মঙ্গলবার সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা অ্যালামনি অ্যাসোসিয়েশন আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রকাশ হল ফাদার জন ফেলিক্স রাজ, এসজে-র জীবনীগ্রন্থ “Magis Mantra – The Life and Legacy of Father Felix Raj, SJ”। বইটির লেখক বিশিষ্ট শিক্ষাবিদ ড. প্রভাত কুমার দত্ত।

ফাদার ফেলিক্স রাজ সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, কলকাতার প্রতিষ্ঠাতা উপাচার্য এবং একই সঙ্গে অ্যালামনি অ্যাসোসিয়েশনের সভাপতি। তাঁর সঙ্গে মাদার টেরেসার ছিল নিবিড় সম্পর্ক। তাই তাঁর জন্মবার্ষিকীর দিন জীবনীগ্রন্থটি আত্মপ্রকাশ করল, যা একদিকে মাদার টেরেসাকে শ্রদ্ধার্ঘ্য, অন্যদিকে ফেলিক্স রাজের জন্মদিনকেও স্মরণীয় করে তোলার অনুষ্ঠান।

অনুষ্ঠানে কলকাতার শিক্ষাজগত, সংস্কৃতি ও সমাজজগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ীরাও এদিন এসেছিলেন।

“ম্যাজিস মন্ত্র” কেবল একটি জীবনকথা নয়, এতে ফুটে উঠেছে ফাদার ফেলিক্স রাজের দূরদর্শী চিন্তা, নেতৃত্ব এবং যিশুইট মূল্যবোধে তার গভীর অঙ্গীকার। এই জীবনবোধই প্রজন্মের পর প্রজন্মের ছাত্রছাত্রী ও অ্যালামনিদের অনুপ্রাণিত করে আসছে। সম্প্রতি যিশুইট সমাজেও ৫০ বছর পূর্ণ করেছেন তিনি।

সন্ধ্যার এই অনুষ্ঠান তাই এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করল। একই দিনে স্মরণ করা হল মানবতার প্রতীক মাদার টেরেসার জীবন ও সেন্ট জেভিয়ার্স পরিবারের অন্যতম প্রেরণাদায়ী মুখ ফাদার ফেলিক্স রাজের উত্তরাধিকার।


```