Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ট্রেন থেকে ঝাঁপ! ডাক্তার বাবার চোখের সামনেই আত্মঘাতী কলকাতার তরুণী চিকিৎসক

অনান্য দিনের মতো ট্রেনে করেই বাবা অলোক পালের সঙ্গে ডায়মন্ড হারবারের চেম্বারে যাচ্ছিলেন সঙ্গীতা।

ট্রেন থেকে ঝাঁপ! ডাক্তার বাবার চোখের সামনেই আত্মঘাতী কলকাতার তরুণী চিকিৎসক

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 4 December 2024 15:31

দ্য ওয়াল ব্যুরো: বাবার সঙ্গে ট্রেনে চেপে চেম্বারে যেতেন রোজ। কিন্তু সহযাত্রীদের সঙ্গে কথা বলতে গিয়ে মেয়ের দিকে নজর দেওয়া হয়নি। সেই সুযোগে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন কলকাতার ইএম বাইপাস সংলগ্ন আনন্দপুরের বাসিন্দা সঙ্গীতা পাল (৩৫)। শিয়ালদহের দক্ষিণ শাখার সুভাষগ্রাম স্টেশন পেরতেই ঘটে যায় দুর্ঘটনা।

সূত্রের খবর, বাবা ও মেয়ে দুজনেই চিকিৎসক। মঙ্গলবার ট্রেনে করেই বাবা অলোক পালের সঙ্গে ডায়মন্ড হারবারের চেম্বারে যাচ্ছিলেন সঙ্গীতা। অলোকবাবু শিশু বিশেষজ্ঞ, মেয়ে জেনারেল ফিজিশিয়ান। মঙ্গলবারও একইভাবে ট্রেনে চেপে দু’জনে চেম্বারে যাচ্ছিলেন। কিন্তু সুভাষগ্রাম স্টেশন পেরোতেই দরজার সামনে গিয়ে ঝাঁপ দেন মেয়ে।

এরপর মল্লিকপুর স্টেশনে ট্রেন থামতেই জিআরপি সঙ্গে যোগাযোগ করেন বাবা। এরপরই অভিযোগ পেয়ে জিআরপি তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করে এনআরএস হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় বলে খবর। 

রেল পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার নিউ গড়িয়া স্টেশন থেকে বাবা ও মেয়ে ট্রেনে চেপেছিলেন। পরিবাররের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে সঙ্গীতা পাল প্রায় ১৫ বছর মানসিক সমস্যায় ভুগছেন। ২০০৯ সাল থেকে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। এই অবস্থার মধ্যেই ২০১৯ সালে এমবিবিএস পরীক্ষায় পাশ করে রেজিস্ট্রেশন নম্বর পান। 

সঙ্গীতার বাবা জানান, মেয়ে যাতে একাকীত্বে না থাকে তার জন্যই প্রতিদিন সঙ্গে নিয়ে চেম্বারে নিয়ে যেতাম। মেয়েও মাঝেমাঝে রোগী দেখত। মানসিক সমস্যার কারণেই মেয়ের বিয়ে দিতে পারিনি। কিন্তু মঙ্গলবার সব শেষ।


```