Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

জোরকদমে কাজ শুরু হওয়া সময়ের অপেক্ষা, কবে খুলছে কবি সুভাষ মেট্রো স্টেশন?

ফাটল ধরা পিলারের পর ভেঙে নতুন করে তৈরি হচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশন। কবে ফের চালু হতে পারে দক্ষিণ কলকাতার এই গুরুত্বপূর্ণ স্টেশন?

জোরকদমে কাজ শুরু হওয়া সময়ের অপেক্ষা, কবে খুলছে কবি সুভাষ মেট্রো স্টেশন?

কবি সুভাষ মেট্রো স্টেশন (ফাইল ছবি)

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 12 October 2025 10:41

দ্য ওয়াল ব্যুরো: পিলারে ফাটল দেখা দেওয়ার পরই বন্ধ করে দেওয়া হয়েছিল কবি সুভাষ মেট্রো স্টেশন। দীর্ঘদিন ধরে যাত্রীদের মনে ছিল একটাই প্রশ্ন, কবে আবার চালু হবে এটি? প্রথমে মেট্রো কর্তৃপক্ষ একবছরের সময়সীমা নির্ধারণ করলেও সুস্পষ্টভাবে খোলার সময় নিয়ে কিছু জানাতে পারেনি। কিন্তু দুর্গাপুজো পেরতেই মেট্রো রেলওয়ে জানিয়ে দিল আগামী ৬-৭ মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে নতুন কবি সুভাষ মেট্রো স্টেশন। অর্থাৎ, আগামী বছরের মাঝামাঝি সময় থেকে ফের এই স্টেশন ব্যবহার করতে পারবে সাধারণ মানুষ।

কলকাতা মেট্রোর নতুন জেনারেল ম্যানেজার শুভ্রাংশু শেখর মিশ্রা এনিয়ে বলেন,'এটা অনেক পুরনো ভবন। আমরা চেষ্টা করছি সব দিক বিবেচনা করে কাজ করার। ২০২৬ সালের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।' মেট্রোর তরফে ইতিমধ্যেই ই-টেন্ডার জারি করা হয়েছে পুরো স্টেশনটি নতুন করে গড়ে তোলার জন্য।

চলতি বছরের ২৮ জুলাই কবি সুভাষ মেট্রো স্টেশনের একাধিক পিলারে ফাটল দেখা দেয়। এরপরই নিরাপত্তার স্বার্থে ওই স্টেশন থেকে পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সিদ্ধান্ত নেওয়া হয়, গোটা স্টেশন ভেঙে নতুন করে নির্মাণ করা হবে। জানা গেছে, এই প্রকল্পের খরচ প্রায় ৯.৪২ কোটি টাকা।

২০১০ সালে নির্মিত হয় কবি সুভাষ মেট্রো স্টেশন, যা ব্লু লাইনের দক্ষিণ প্রান্তের শেষ স্টেশন। এটিতে মোট ২১টি পিলার রয়েছে, এর মধ্যে চারটিতে বড় ধরনের ফাটল ধরা পড়ে। প্ল্যাটফর্মের একাংশও বসে গেছিল বলে জানা যায়।

সমীক্ষক সংস্থা যাদের দিয়ে পুরো কাঠামোর মূল্যায়ন করানো হচ্ছিল, তাদের রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে বলে জানিয়েছেন জেনারেল ম্যানেজার। আগামী সপ্তাহ থেকেই জোরকদমে কাজ শুরু হবে। তিনি আরও জানান, শহিদ ক্ষুদিরাম স্টেশনের পর যে ক্রসওভার তৈরির পরিকল্পনা রয়েছে, সেটিও আগামী সপ্তাহের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে।

ফলে অনেকদিনের অপেক্ষা শেষে ফের যাত্রীদের জন্য খুলে যাবে দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন, কবি সুভাষ।


```