Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

উল্টো রথে 'জ্যামজমাট' শহর, বিপদে না পড়তে চাইলে এড়িয়ে চলুন এই সব রাস্তা

শহরের একাধিক রাস্তায় শোভাযাত্রা বের হবে। তার জন্য রাস্তায় জ্যাম অবধারিত। গুরুত্বপূর্ণ কোনও কাজ থাকলে কয়েকটি রাস্তা এড়িয়ে যাওয়া ভাল।

উল্টো রথে 'জ্যামজমাট' শহর, বিপদে না পড়তে চাইলে এড়িয়ে চলুন এই সব রাস্তা

ফাইল ছবি

শেষ আপডেট: 5 July 2025 13:12

দ্য ওয়াল ব্যুরো: শনিবার উল্টো রথ। মাসির বাড়ি থেকে ঘরে ফিরবেন জগন্নাথ, বলরাম, শুভদ্রা। শহরের একাধিক রাস্তায় শোভাযাত্রা বের হবে। তার জন্য রাস্তায় জ্যাম অবধারিত। গুরুত্বপূর্ণ কোনও কাজ থাকলে কয়েকটি রাস্তা এড়িয়ে যাওয়া ভাল। কোথায়, কখন, কোন পথে রথ বেরোবে? কোন রাস্তাগুলি এড়িয়ে চলবেন, জেনে নিন।

দুপুর ১টা

শোভাযাত্রা বেরোবে আউটরাম রোড থেকে। জওহরলাল নেহরু রোড, ডোরিনা ক্রসিং, এস এন ব্যানার্জি রোড পেরিয়ে এগোবে পার্ক সার্কাস সেভেন পয়েন্টের দিকে। এরপর শেক্সপিয়ার সরণি ধরে পৌঁছবে হাঙ্গারফোর্ড রোডে। দুপুরের ব্যস্ত সময়ে এই রাস্তাগুলি এড়িয়ে চলাই ভাল।

দুপুর ৩টে

হরিসভা স্ট্রিট থেকে শুরু হয়ে শোভাযাত্রা যাবে রামগোপাল স্ট্রিট, তারপর হেমচন্দ্র স্ট্রিট পেরিয়ে পৌঁছবে দেব রোডে। স্থানীয় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। ফলে রাস্তা এড়িয়ে চলা ভাল।

দুপুর ৩টে

দিলারজাং রোড থেকে শুরু হওয়া শোভাযাত্রা যাবে টালা ব্রিজ, বি টি রোড হয়ে বাগবাজার। সেখান থেকে পৌঁছবে কাশীপুর রোডে। উল্লেখযোগ্য, এই রাস্তাগুলি উত্তর কলকাতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, ফলে বিকল্প পথ খুঁজে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

বিকেল ৪টে

শোভাযাত্রা হবে বিধান সরণি হয়ে হাতিবাগান, খান্না, তারপর অরবিন্দ সরণি ধরে। এরপর পৌঁছবে আরজি কর রোড, বেলগাছিয়া রোড, পাইকপাড়া মোড় হয়ে আর এম রোডে।

বিকেল ৪টে

মহারাজা স্ট্যাগর রোড থেকে বেরিয়ে শোভাযাত্রা পৌঁছবে যোধপুর পার্ক, পথে পড়বে বাবুবাগান লেন, ঢাকুরিয়া পোস্ট অফিস, গড়িয়াহাট রোড সাউথ।

বিকেল ৪টে

আরও একটি শোভাযাত্রা বেরোবে মারর্সডেন স্ট্রিট থেকে। এরপর রফি আহমেদ কিদওয়াই রোড, এলিয়ট রোড হয়ে যাবে ওয়েলেসলি স্কয়্যার পর্যন্ত।

বিকেল সাড়ে ৪টে

একটি শোভাযাত্রা ডায়মন্ড হারবার রোড, শিলপাড়া, শখেরবাজার হয়ে পৌঁছবে বেহালা চৌরাস্তায়। দক্ষিণ-পশ্চিম কলকাতায় এই রাস্তাগুলিতে যানজটের সম্ভাবনা থাকছে।

রাত ৮টা ৪৫

এস পি মুখার্জি রোড হয়ে দেশপ্রাণ শাসমল রোডের দিকে যাবে রথ।

এই সময়গুলিতে যাঁদের জরুরি কাজ আছে, পারলে এই সব রাস্তা এড়িয়ে চলুন। গুগল ম্যাপ দেখে, ট্র্যাফিক আপডেট দেখে রাস্তা বেছে নিন।


```