Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

বেলগাছিয়ার বহুতলে ভয়ানক অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ১২টি দমকলের ইঞ্জিন

বেলগাছিয়ায় মিল্ক কলোনির এক বহুতলে আগুন লাগে। দমকলের ১২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।

বেলগাছিয়ার বহুতলে ভয়ানক অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ১২টি দমকলের ইঞ্জিন

শেষ আপডেট: 7 February 2024 17:58

দ্য ওয়াল ব্যুরো: ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার বেলগাছিয়ায় মিল্ক কলোনির এক বহুতলে আগুন লাগে। দমকলের ১২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। ঘটনাস্থলে উপস্থিত আছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসুও। তিনি জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে একটু সময় লাগবে। 

জানা গেছে, মিল্ক কলোনির ওই বহুতলের পাঁচতলায় প্রথমে আগুন লেগেছিল। তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে। কিন্তু কীভাবে আগুন লাগল তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। দমকল কর্মীদের পাশাপাশি কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বিভাগও আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। 

প্রাথমিক পর্যায়ে দমকলের চারটি ইঞ্জিনকে ডাকা হয়েছিল ঘটনাস্থলে। কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে অনুমান করে আরও ইঞ্জিন ডাকা হয়। কিন্তু তাতেও যদি আগুন নিয়ন্ত্রণে না আসে তাহলে আরও ইঞ্জিন আনা হতে পারে বলে জানান হয়েছে। দুধের প্লাস্টিক থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে মনে করেছে দমকল। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল পৌনে চারটে নাগাদ প্রথম আগুনের লেলিহান শিখা দেখতে পান এলাকার বাসিন্দারা। সেই সময়ে বহুতলে কাজের ব্যস্ততা ছিল। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই হুড়মুড়িয়ে সকলে বেরিয়ে আসেন। যে বহুতলে আগুন লেগেছে সেটি সেন্ট্রাল ডেয়ারির প্রশাসনিক ভবন। 


```