Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

দেবাংশুর জন্য 'দজ্জাল' পাত্রী বাছলেন 'ঘটক' কুণাল! ফেসবুকে 'বেআইনি' আচরণ, অভিযোগ বামেদের

আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় চারিদিকে প্রতিবাদ চলছে। সোচ্চার হচ্ছেন শিল্পীরা। ব্যাতিক্রম নন টলি অভিনেত্রী মৌসুমি ভট্টাচার্যও।

দেবাংশুর জন্য 'দজ্জাল' পাত্রী বাছলেন 'ঘটক' কুণাল! ফেসবুকে 'বেআইনি' আচরণ, অভিযোগ বামেদের

কুণাল ঘোষ, মৌসুমি ভট্টাচার্য, দেবাংশু ভট্টাচার্য, সিপিএম নেতা শতরূপ ঘোষ

শেষ আপডেট: 16 September 2024 14:35

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ড নিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন টলি অভিনেত্রী মৌসুমি ভট্টাচার্য। বাদ যাননি দেবাংশু-কুণালও। তার পর পরই অভিনেত্রীকে এক হাত নিলেন তৃণমূলের দুই মুখপাত্র। একজন বানালেন 'বৌমা', অন্যজন বললেন 'দজ্জাল'। 

ঠিক কী ঘটনা? আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় চারিদিকে প্রতিবাদ চলছে। সোচ্চার হচ্ছেন শিল্পীরা। ব্যাতিক্রম নন টলি অভিনেত্রী মৌসুমি ভট্টাচার্যও। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন অভিনেত্রী। 

মৌসুমি বলছিলেন, 'কুণাল ঘোষ আর ওই ছেলেটা, নাম ভুলে যাই কী যেন দেবাংশু। যেদিন পাবলিকের হাতে পড়বে দেখব কী হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ও বাঁচাতে আসবেন না। বাড়িতে বসে খালি লেকচার দেয়। একদিন পাবলিকের সামনে আসতেই হবে। ডাক্তারের কাছেও যেতে হবে। অসুস্থ তো সবাই হয়। ওই দিনটা খুব ভয়ানক ওদের কাছে।'

এর পরই তাঁর বলা এই ভিডিও কুণাল তাঁর নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পাল্টা অভিনেত্রীর নাম করে দেবাংশুকে ট্যাগ করে লেখেন, 'হ্যাঁরে @ItsYourDev (দেবাংশুর এক্স হ্যান্ডলের নাম), তোর পাত্রী দেখার কাজটা এগোব? তোর সঙ্গে বেশ মানাবে। রাগের মধ্যেই থাকে অনুরাগের বীজ। তাছাড়া, কেমন সংস্কার মানে, স্বামীর নাম মুখে আনতে চায় না। আমার তো নিজেকে এখনই ভাসুর ভাসুর লাগছে।' 

সঙ্গে সঙ্গেই দেবাংশু তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, 'গলা শুনেই মনে হচ্ছে বড় দজ্জাল মহিলা গো! বিনয় কোঙ্গারের মত 'লাইফ হেল' করে দেবে…'। এখানেই থেমে থাকেননি দেবাংশু ভট্টাচার্য। পাশাপাশি নিজের ফেসবুকে পোস্ট করে তৃণমূল নেতা লেখেন, 'বলছ তাহলে Kunal দা? তুমি খুঁজে দিচ্ছ মানে এত সহজে কি না বলতে পারি! কিন্তু গলা শুনে মনে হচ্ছে বড় দজ্জাল.. টিকবে কি?  এ বাবা! এমা.. দাঁড়াও দাঁড়াও… বিবাহিত তো! সরি… সিরিয়ালে কাজ নেই। বদন বিগড়ে গেছে। ডাক্তারদের আন্দোলনে বিরিয়ানি খেতে গেছে। আমাদের নাম নিয়ে একটু ফুটেজও খাক।' 

এ প্রসঙ্গে সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'এঁদের নেতাদের দেখলেই বোঝা যায় তাঁদের বড় একটা অংশ এক একজন পোটেনশিয়াল মলেস্টার। সেটা এই ঘটনা থেকেও প্রমাণিত। যে কাজটা দেবাংশু-কুণাল করেছেন সেটা বেআইনি। আর সেটা দেবাংশু জানে বলেই সমালোচনার পরে পোস্ট এডিট করেছে। এরা পোটেনশিয়াল মলেস্টার বলেই যে কোনও ধর্ষণের ঘটনায় ধর্ষকদের সঙ্গে রিলেট করতে পারে, আর সেই ঝাঁঝ আন্দোলনকারীদের ওপর গিয়ে পড়ে। '


```