Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

এনআরআই কোটায় মেডিক্যাল কলেজে ভর্তিতে দুর্নীতি, সাত সকালে কলকাতার একাধিক জায়গায় ইডির হানা

এদিন সকালে দক্ষিণ কলকাতার কড়েয়া থানার কাছে ৬ নম্বর তারক দত্ত রোডে এক আইনজীবীর বাড়িতে পৌঁছয় ইডি। মুনমুন বন্দ্যোপাধ্যায় নামে এক আইনজীবী ও তাঁর স্বামী দেবাশিস বন্দ্যোপাধ্যায় থাকেন সেখানে।

এনআরআই কোটায় মেডিক্যাল কলেজে ভর্তিতে দুর্নীতি, সাত সকালে কলকাতার একাধিক জায়গায় ইডির হানা

নিজস্ব ছবি

শেষ আপডেট: 6 May 2025 09:50

দ্য ওয়াল ব্যুরো: মেডিক্যাল দুর্নীতির (Medical Scam) তদন্তে নিউ টাউন-সহ একাধিক জায়গায় ইডির তল্লাশি (ED Raid)। কলকাতার (Kolkata) বালিগঞ্জ, কড়েয়া-সহ শহরের একাধিক জায়গায় অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরটের আধিকারিকরা। 

এদিন সকালে দক্ষিণ কলকাতার কড়েয়া থানার কাছে ৬ নম্বর তারক দত্ত রোডে এক আইনজীবীর বাড়িতে পৌঁছয় ইডি। মুনমুন বন্দ্যোপাধ্যায় নামে এক আইনজীবী ও তাঁর স্বামী দেবাশিস বন্দ্যোপাধ্যায় থাকেন সেখানে।

মূল অভিযোগ, এনআরআই কোটায় মেডিক্যাল কলেজে ভর্তিতে দুর্নীতি হয়েছে। সেই মামলাতেই ইডির এই অভিযান। কড়েয়ার পাশাপাশি নিউ টাউনের সিই ২৮ আবাসনের চার তলাতেও চলছে ইডি তল্লাশি। এডুকেশন ওয়ার্ল্ড নামে একটি কোচিং সেন্টার চালানো হত সেখানে।

ইডি সূত্রে খবর, ওই ঠিকানায় এনআরআই কোটায় ভর্তির মিডলম্যান বলে যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই সৌরভ সাহা থাকেন। এর আগে হলদিয়ায় তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের বাড়ি, স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত মেডিক্যাল ও ডেন্টাল কলেজেও তল্লাশি চালানো হয়েছিল।

কেন এহেন অভিযান? অভিযোগ, ভুয়ো শংসাপত্র ব্যবহার করে টাকার বিনিময়ে যোগ্য ছাত্রদের বঞ্চিত করে এনআরআই কোটার মাধ্যমে ভর্তি করানো হয়েছে অযোগ্যদের। 

এই বিষয়ে আগেই ক্ষোভপ্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। তার পরেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে শুধু রাজ্যের আট মেডিক্যাল কলেজেই নয়, সারা দেশে এই ধরনের ২৮টি বেসরকারি কলেজে এর আগে অভিযান চালায় ইডি।


```