Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

শিল্প ও শিল্পীর হাত ধরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অ্যাক্রোপলিস মলে

জন্মদিন, বিবাহবার্ষিকীর মতো কিছু কিছু দিন থাকে যেটা উদযাপন করতে ভাল লাগে। নারীদিবসও সেরমই একটা দিন। সেই উপলক্ষেই গত শুক্রবার অ্যাক্রোপলিস মলে উদযাপন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। 

শিল্প ও শিল্পীর হাত ধরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অ্যাক্রোপলিস মলে

শেষ আপডেট: 12 March 2024 15:17

দ্য ওয়াল ব্যুরো: নারী দিবসের সংজ্ঞা ঠিক কী? এই প্রশ্নের সঠিক উত্তর খোঁজা সত্যিই মুশকিল। এক একজনের কাছে নারী দিবসের সংজ্ঞা এবং অর্থ এক একরকম। অন্যদিকে অনেক নারী হয়তো  জানতেই পারেন না তাঁদের জন্য আলাদা করে করে দিন উদযাপিত হচ্ছে। কারণ, সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর আলাদা করে একটা দিনের কথা অনেকেরই মাথায় থাকে না। তবে জন্মদিন, বিবাহবার্ষিকীর মতো কিছু কিছু দিন থাকে যেটা উদযাপন করতে ভাল লাগে। নারীদিবসও সেরমই একটা দিন। সেই উপলক্ষেই গত শুক্রবার অ্যাক্রোপলিস মলে উদযাপন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। 

দুই দিনব্যাপী এক চিত্র প্রদর্শনী আয়োজনের মাধ্যমে পালন করা হয় এই বিশেষ দিনটি। অনুষ্ঠানের প্রধান বিষয় ছিল "আমাদের জীবনে সেরা নারী"। অনুষ্ঠানে আসা সকল মহিলাকে  অনুপ্রাণিত করার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করেছিল অ্যাক্রোপলিস মল কর্তৃপক্ষ।  প্রদর্শনী দিয়ে শুরু করে বিভিন্ন ধরনের শিল্প ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল। অন্যদিকে "আমাদের জীবনে সেরা নারী"কে উপলক্ষ করে এক প্রতিযোগিতারও আয়োজন করা হয়। পরে তাঁদের অমূল্য অবদানের জন্য শীর্ষ তিনজন মনোনীত নারীকে পুরস্কৃত করা হয়। 

পনেরো জন শিল্পী নিয়ে আয়োজিত মনোমুগ্ধকর শিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী এলিনা বণিক। প্রদর্শনীতে উঠে এসেছে নারীত্বের কিছু সূক্ষ্ম চিত্র। অনুষ্ঠানের দ্বিতীয় দিন অর্থাৎ  ৯ মার্চে উপস্থিত ছিলেন বিনোদন জগতের দুই ব্যক্তিত্ব  রিচা শর্মা এবং সোনালি চৌধুরী। "ওমেন ইন আওয়ার লাইভস" অনুষ্ঠানের অন্যতম তিনজন নারী - বসুধা বসু, নীলা সরকার এবং মৌসুমী ঘোষ। তাঁদের পুরস্কৃত করা হয়। 

নারী দিবসের এই অনুষ্ঠান প্রসঙ্গে অ্যাক্রোপলিস মলের জি.এম. শুভদীপ বসু বলেন, “নারীরা আমাদের সমাজের স্থপতি এবং তাঁদের প্রতিভা অপরিসীম । জীবনের প্রত্যেকটা পদে এবং নিজ নিজ কার্যক্ষেত্রে তাঁদের অবদান উদযাপন করতে পারা আমাদের কাছে সৌভাগ্যের বিষয়। নারী দিবস উপলক্ষে আমরা সব  নারীকে জানাই কুর্নিশ ও আগামীর শুভেচ্ছা"।


```