Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ঠাকুরপুকুর বাজারে ভিড়ের মধ্যে ঢুকে পড়ল গাড়ি, পরপর ধাক্কা ৮-১০ জনকে

গাড়িটি দ্রুত গতিতে ছিল। আট থেকে দশ জনকে ধাক্কা মারার পর থেমে যায় বলে খবর। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঠাকুরপুকুর বাজারে ভিড়ের মধ্যে ঢুকে পড়ল গাড়ি, পরপর ধাক্কা ৮-১০ জনকে

ছবিটি প্রতীকী

শেষ আপডেট: 6 April 2025 11:02

দ্য ওয়াল ব্যুরো: ঠাকুরপুকুরে ভিড়ের মধ্যে ঢুকে পড়ল গাড়ি। ৮-১০ জনকে ধাক্কা দিয়ে থেমে যায় সেটি। যে রাস্তা দিয়ে গাড়িটি ঢুকে সাধারণ মানুষকে ধাক্কা মারে বলে জানা যাচ্ছে, সেই রাস্তাটিতে গাড়ি ঢোকার অনুমতি ছিল না। কীভাবে গাড়ি ঢুকল নো এন্ট্রি থাকা সত্তেও, উঠছে প্রশ্ন। 

গাড়িটি দ্রুত গতিতে ছিল। আট থেকে দশ জনকে ধাক্কা মারার পর থেমে যায় বলে খবর। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঢিলছোড়া দূরত্বে ঠাকুরপুকুর পুলিশ স্টেশন থাকায় আধিকারিকরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়। 

দুর্ঘটনাস্থলের ছবি

গাড়ির চালককে আটক করা হয়েছে। গাড়িতে থাকা বাকিদের খোঁজ পাওয়া যায়নি। দুর্ঘটনার পরই উত্তেজিত জনতা গাড়িতে ভাঙচুর চালাতে শুরু করে। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

দুর্ঘটনার পরই স্থানীয়রা ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের বক্তব্য, ঠাকুরপুকুর বাজারের ওই এলাকা দিয়ে হাঁটাচলা কার্যত দুর্বিসহ হয়ে উঠেছে। বিগত ৬ বছর ধরে রাস্তার কাজ চলার ফলে বিবিরহাট, বড়কাছারি ঢোকার ওই মূল রাস্তা বন্ধ। একাধিকবার প্রশাসনকে বলার পরও রাস্তার উন্নতি হয়নি। ফলে এই ধরনের দুর্ঘটনা খুব একটা অপ্রত্যাশিত কিছু নয়। 
 


```