Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

SIR-এর চাপেই ব্রেনস্ট্রোক? ছাড়া পেয়েই অ্যাম্বুলেন্সে করে সিইও দফতরের বিক্ষোভে অসুস্থ বিএলও

দেবাশিসবাবুর পরিবারের অভিযোগ, এসআইআর এর কাজের নামে কমিশনের ক্রমাগত চাপের জেরেই  Brainstroke due to pressure) সম্প্রতি ব্রেনস্টোকে আক্রান্ত হয়েছেন তিনি। 

SIR-এর চাপেই ব্রেনস্ট্রোক? ছাড়া পেয়েই অ্যাম্বুলেন্সে করে সিইও দফতরের বিক্ষোভে অসুস্থ বিএলও

ছবি-সংগৃহীত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 9 December 2025 19:40

দ্য ওয়াল ব্যুরো: SIR-এর কাজে অমানবিক চাপের অভিযোগে সাম্প্রতিক অতীতে একাধিকবার কমিশনের অফিসে (CEO) বিক্ষোভ দেখিয়েছেন বিএলও-দের (BLO) একাংশ। এবার সরাসরি অ্যাম্বুলেন্সে করে সিইও দফতরের সামনে হাজির হলেন ব্রেনস্ট্রোকে আক্রান্ত এক বিএলও!

অসুস্থ ওই বিএলও-র নাম দেবাশিস দাস। এসএসকেএম (SSKM) হাসপাতালে টানা দশ দিন চিকিৎসাধীন থাকার পর এদিনই ছাড়া পেয়েছেন তিনি। তারপরই কমিশনের অফিসের সামনে হাজির হন তিনি। সেখানে তখন বিএলও অধিকার রক্ষা কমিটির অন্য সদস্যরা বিক্ষোভ দেখাচ্ছেন।

দেবাশিসবাবুর পরিবারের অভিযোগ, এসআইআর এর কাজের নামে কমিশনের ক্রমাগত চাপের জেরেই  Brainstroke due to pressure) সম্প্রতি ব্রেনস্টোকে আক্রান্ত হয়েছেন তিনি। 

দেবাশিসবাবুর ছেলে সৌরভ দাসের ক্ষোভ তীব্র, “কমিশন একবারও খবর নেয়নি! বাবার অবস্থা কতটা সংকটজনক ছিল, জানতে পর্যন্ত চায়নি। আমরা ডেপুটেশন দিয়েছি। বিএলও-দের ইনস্যুরেন্সের কথা তুলেছি। ১৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ দাবি করেছি।”

সহকর্মীদের দাবি, “দেবাশিসবাবু সুস্থ হয়ে উঠুন—এটাই চাই। কিন্তু আমাদের এই অমানবিক কাজের চাপ কমাতে হবে। মানসিক চাপে আমরা হাঁপিয়ে উঠেছি। মুখে কমিশন যতই বলুক, আমাদের ঘাড়ে চাপ কমছে না।”

এসআইআর পর্ব শুরুর পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভের সুনামি। ট্রেনিংয়ে গিয়ে বহু বিএলও ভেঙে পড়েছেন, চোখের জলে ভেসেছেন। একের পর এক অকালমৃত্যুও ঘটেছে, যা নিয়ে রাজনৈতিক মহলেও তীব্র চাপানউতর চলছে। বহু মৃত্যুর সঙ্গে সরাসরি এসআইআর চাপ জুড়ে দেখছেন সহকর্মীরাই। ক্ষতিপূরণের ঘোষণাও দিয়েছে রাজ্য।

তবুও থামেনি ক্ষোভ। সিইও দফতরের সামনে এর আগেও বহুবার বিক্ষোভে ফেটে পড়েছেন বিএলওরা। এদিন অসুস্থ সহকর্মীকে সঙ্গে নিয়ে তাঁদের প্রতিবাদ যেন আরও তীব্রতর। এখন দেখার কমিশন কোনও বার্তা দেয় কিনা।


```