Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বিরাটির যদুবাবু বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, গভীর রাতে ভস্মীভূত প্রায় ২০০ দোকান

মঙ্গলবার সকালেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দমকল জানিয়েছে, আগুন নেভানো গেলেও এখনও সাদা ধোঁয়া রয়েছে। বাজারে পকেট ফায়ারগুলি কাজ করছে। 

বিরাটির যদুবাবু বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, গভীর রাতে ভস্মীভূত প্রায় ২০০ দোকান

বিরাটিতে অগ্নিকাণ্ড

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 30 December 2025 17:30

দ্য ওয়াল ব্যুরো: উৎসবের মরসুমে ভয়াবহ অগ্নিকাণ্ড বিরাটি স্টেশন সংলগ্ন বাজারে (Fire incident near Birati Station)। সোমবার গভীর রাত দেড়টা নাগাদ যদুবাবু বাজারে (Birati Jadubabu Market) আগুন লাগে বলে জানা গেছে স্থানীয় সূত্রে। মুহূর্তের মধ্যে দ্রুত আগুন ছড়িয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৭টি ইঞ্জিন। তবে রাতে হাওয়া চলছিল, যে কারণে আগুন নেভাতে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হয়েছে।

দমকল ঘটনাস্থলে পৌঁছলেও রাস্তা সরু হওয়ার কারণে বাজারের ভিতরে যেতে পারেনি। তাই পাশের উড়ালপুলে দমকলের গাড়িগুলি দাঁড় করিয়ে আগুন নেভানোর কাজ হচ্ছিল। মঙ্গলবার সকালেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দমকল জানিয়েছে, আগুন নেভানো গেলেও এখনও সাদা ধোঁয়া রয়েছে। বাজারে পকেট ফায়ারগুলি কাজ করছে। কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি। তবে এই অগ্নিকাণ্ডে যদুবাজারের ২০০টি দোকান পুড়ে খাক, ব্যবসায়ীরা কার্যত সর্বস্বান্ত হয়ে গেছে।

আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকলকর্মীরা। প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা বলছেন, গভীর রাতে প্রথমে বাজারের একটি দোকানে আগুন লাগে, পরে তা অল্প সময়ের মধ্যেই গোটা বাজার গ্রাস করে নেয়। দমকলকে খবর দেওয়া হয় কিন্তু তাদের আসার আগেই অনেকটা ক্ষতি হয়ে গেছিল। পাশাপাশি এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। 

এই অগ্নিকাণ্ডের জেরে যেকোনও বড় দুর্ঘটনা ঘটতে পারত। কারণ, বাজারের কাছেই একাধিক ফ্ল্যাট, বাড়ি- ঘন জনবসতি আছে, সেখানে আগুন ছড়িয়ে গেলে প্রাণহানির আশঙ্কাও ছিল। 

বছরের শেষ ক'দিনে এখন উৎসবের আমেজ। এমন সময়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। জানা গেছে, দোকানের সর্বস্ব পুড়ে গিয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে লাখ লাখ টাকার। অনেকের দোকানে সামগ্রী ছাড়াও নগদ টাকা রাখা ছিল, সেগুলি এখন পোড়া কাগজ ছাড়া আর কিছু না। এই ক্ষতি পূরণ করতে অনেক সময় লাগবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। কীভাবে করবেন, তা ভেবে উঠতেই পারছেন না অনেকে। সব মিলিয়ে বলা যায়, বছরের শেষটা তাঁদের জীবনে অভিশাপ ডেকে আনল।  
 


```