Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

আগুনে বিধ্বস্ত অ্যাক্রোপলিসে তদন্ত চালাচ্ছে দমকল, কবে খুলবে মল, কী জানাল কর্তৃপক্ষ

দমকলের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মল বন্ধই থাকবে। 

আগুনে বিধ্বস্ত অ্যাক্রোপলিসে তদন্ত চালাচ্ছে দমকল, কবে খুলবে মল, কী জানাল কর্তৃপক্ষ

অ্যাক্রোপলিসে অগ্নিকাণ্ড। নিজস্ব ছবি।

শেষ আপডেট: 16 June 2024 22:26

দ্য ওয়াল ব্যুরো: কসবার অ্যাক্রোপলিস শপিংমলে অগ্নিকাণ্ডের পরে কেটেছে ৪৮ ঘণ্টা। এখনও জানা যায়নি, কীভাবে আগুন লেগেছিল।  তা এখন জানা যায়নি। সেই কারণই খতিয়ে দেখতে মল পরিদর্শন করেছেন দমকলের উচ্চপদস্থ অফিসাররা। ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করেছে ঘটনাস্থল থেকে। এই অবস্থায় সকলেরই প্রশ্ন, কবে খুলবে শপিং মল?

জানা গেছে, এখনই মল খোলার কোনও সম্ভাবনা নেই। মল কর্তৃপক্ষও কোনও নির্দিষ্ট তারিখ জানাতে পারেননি। কারণ দমকলের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মল বন্ধই থাকবে। 

অ্যাক্রোপলিস মলের অপারেশনের সিনিয়র ম্যানেজার কৃষ্ণ ঝা বলেন, 'মলকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য আমরা অক্লান্ত চেষ্টা করছি। আগুনে যা ক্ষতি হয়েছে, তা মেরামত করতে আমরা অনেকটাই খরচখরচা করতে হবে। দমকলের নির্দেশ অনুসারে আমরা প্রয়োজনীয় সমস্ত নথি এবং ক্যামেরা ফুটেজ দিয়েছি। একটি দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে সমস্ত আইন মেনে চলব আমরা।'

তিনি আরও মনে করিয়ে দিয়েছেন, 'এই এলাকায় অ্যাক্রোপলিস সমগ্র এলাকায় একটি পরিবর্তন এনেছে এবং এর ফলে স্থানীয় অর্থনীতির বিকাশ ঘটেছে। আশপাশে অনেক নতুন বাড়ি, দোকান, অফিস গড়ে উঠেছে। মলটি দক্ষিণ কলকাতার এক অন্যতম ঘোরার জায়গা হয়ে উঠেছিল। একে যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আমরা আত্মবিশ্বাসী। আমরা দমকলের পরবর্তী নির্দেশের অপেক্ষায় রয়েছি।'

দমকলের ডিজি জগমোহন এবং দমকলের অধিকর্তা অভিষেক পাণ্ডে শনিবার অ্যাক্রোপলিস মল পরিদর্শন করেন। মলের অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি ফায়ার অডিট রিপোর্টও দেখতে চান। এমার্জেন্সি এক্সিটে আবর্জনার স্তূপ ছিল বলে যে অভিযোগ উঠেছে, সেটিও খতিয়ে দেখেন আধিকারিকরা। একইসঙ্গে মল কর্তৃপক্ষের কাছে ঘটনার ২৪ ঘণ্টার আগের সিসিটিভি ফুটেজ চেয়েছেন তাঁরা। 

সমস্ত কিছু ভাল করে খতিয়ে দেখে তবেই পরবর্তী নির্দেশ দেবে দমকল। অনুমতি মিললে তবেই শুরু হবে মেরামতির কাজ। মলের সুরক্ষা পুরোপুরি নিশ্চিত করে তবেই ফের মল খোলার কথা ভাবা হবে। ফলে কবে খোলা হবে অ্যাক্রোপলিস মল, সে উত্তর কারও কাছে নেই। 


```