Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

কাঠুয়া মামলার শুনানি পাঠানকোটে

দ্য ওয়াল ব্যুরো : কাঠুয়া গণধর্ষণ কাণ্ডের মামলা পাঞ্জাবের পাঠানকোটে সরিয়ে দিল সুপ্রিম কোর্ট। তবে সিবিআইয়ের হাতে এই মামলার তদন্ত তুলে নেওয়ার দাবি নাকচ করে দিয়েছে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি ইন্দু মালহোত্রর বেঞ্চ। তদন্তের ভার থাকবে জ

কাঠুয়া মামলার শুনানি পাঠানকোটে

শেষ আপডেট: 7 May 2018 10:54

দ্য ওয়াল ব্যুরো : কাঠুয়া গণধর্ষণ কাণ্ডের মামলা পাঞ্জাবের পাঠানকোটে সরিয়ে দিল সুপ্রিম কোর্ট। তবে সিবিআইয়ের হাতে এই মামলার তদন্ত তুলে নেওয়ার দাবি নাকচ করে দিয়েছে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি ইন্দু মালহোত্রর বেঞ্চ। তদন্তের ভার থাকবে জম্মু কাশ্মীর পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতেই। এই মামলার নিষ্পত্তি ফাস্ট ট্র্যাক আদালতে করার নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। দ্রুত নিষ্পত্তির জন্য শুনানি হবে প্রতিদিন। জানুয়ারি মাসে জম্মুর কাঠুয়ার কাছে একটি ধর্মস্থানে গণধর্ষণ করে খুন করা হয় আট বছরের আসিফা বানোকে। এপ্রিল মাসে আট জনকে অভিযুক্ত করে জম্মু কাশ্মীর পুলিশ। এরপরেই অভিযোগ ওঠে, জম্মু বার অ্যাসোসিয়েশনের সদস্যরা অভিযুক্তদের সমর্থনে মিছিল করেছেন। কাশ্মীরের দুই বিজেপি মন্ত্রীও অংশগ্রহণ করেন সেই মিছিলে। কোর্টে এই মামলা তুলতেও বাঁধা দেন তাঁরা। এর পরেই গণধর্ষণের অভিযুক্তদের শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। পদত্যাগ করেন বিজেপির দুই মন্ত্রীও। কিন্তু জম্মুও কাশ্মীরের বার অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রথম থেকেই এই ঘটনার সিবিআই তদন্তের দাবি করছেন। ধর্ষিতার পরিবার চাইছিল, মামলাটা জম্মুর কোর্ট থেকে সরিয়ে দেওয়া হোক। যদিও এই দুই দাবিতেই আপত্তি করেছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। ধর্ষিতার পরিবার ও উকিলদের নিরাপত্তার ব্যবস্থা বহাল রেখেছে শীর্ষ আদালত। একই সঙ্গে চলবে অভিযুক্ত নাবালকের নিরাপত্তাও।

```