Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মা-কে বাঁকে বসিয়ে কানওয়ার যাত্রা যুবকের, মাতৃ ভক্তি দেখে মুগ্ধ নেটপাড়া

দ্য ওয়াল ব্যুরো: এ যেন ছবি বা ধারাবাহিকের দৃশ্য। কয়েক বছর আগে এক বহুল জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছিল মাতৃভক্ত ছেলে মা-কে কোলে নিয়েই তীর্থ করতে নিয়ে গিয়েছিল। ঠিক তেমনই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল, তবে পর্দায় নয়, এই ঘটনা একেবারে বাস্তব। মা-ক

মা-কে বাঁকে বসিয়ে কানওয়ার যাত্রা যুবকের, মাতৃ ভক্তি দেখে মুগ্ধ নেটপাড়া

শেষ আপডেট: 5 July 2023 10:29

দ্য ওয়াল ব্যুরো: এ যেন ছবি বা ধারাবাহিকের দৃশ্য। কয়েক বছর আগে এক বহুল জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছিল মাতৃভক্ত ছেলে মা-কে কোলে নিয়েই তীর্থ করতে নিয়ে গিয়েছিল। ঠিক তেমনই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল, তবে পর্দায় নয়, এই ঘটনা একেবারে বাস্তব। মা-কে বাঁকে বসিয়ে কানওয়ার যাত্রার উদ্দেশ্যে রওনা দিলেন এক যুবক।

বাঁকের এক দিকে মা-কে বসিয়ে এবং অন্য দিকে গঙ্গার জল নিয়েই কানওয়ার থেকে রওনা দেন ওই যুবক। প্রসঙ্গত, হরিদ্বার থেকে কানওয়ার পর্যন্ত যে পুণ্যার্থীরা যাত্রা করেন তাঁদের ভারী কোনও বস্তু বহন করে নিয়ে যেতে হয়। এটিই এই যাত্রা পথের নিয়ম। সেই নিয়ম মতোই ভারী বাঁক বহন করতে বাঁকের ওপর নিজের মা-কে বসিয়ে নিলেন ওই যুবক। প্রসঙ্গত, কানওয়ার যাত্রা শুরু হয়েছে ৪ জুলাই থেকে এবং তা চলবে ১৫ জুলাই পর্যন্ত।

যুবকের এই ভিডিও দেখে আপ্লুত নেটপাড়া, অনেকেই কুর্নিশ জানাচ্ছেন এই মাতৃ ভক্তিকে। পাশাপাশি এই যাত্রার জন্য পুণ্যার্থীদের শুভেচ্ছাও জানাচ্ছেন অনেকে। ভাইরাল এই ভিডিওতে 'হর হর মহাদেব' লিখছেন কেউ কেউ। তবে এই যুবক একা নয়, প্রতি বছরই এই দৃশ্য সুপরিচিত কানওয়ার যাত্রার পথে।

প্রসঙ্গত, প্রতি বছর ৪ জুলাই হরিদ্বার থেকে কানওয়ারে শিবের মন্দিরে রওনা হন পুণ্যার্থীরা। অনেক সময় গোমুখ ও গঙ্গোত্রী দিয়েও এই পথে যাত্রা করেন পুণ্যার্থীরা। টানা ১০ দিন যাত্রা চলে পুণ্যার্থীদের। পায়ে হেঁটেই ভগবান শিবের মন্দিরে রওনা দেন তাঁরা। বাংলার তারকেশ্বর যাত্রার মতোই খানিকটা একই রকম ভাবে যাত্রা চলে ১০ দিন ধরে।

নিরামিষেও ভরপুর প্রোটিন-ভিটামিন, বিশ্বজুড়ে কদর বাড়ছে ভেজিটেরিয়ান ডায়েটের


```