Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিক

'মাটি ছুঁয়ে লাল, হোক হরতাল', কালকের বনধের সমর্থনে লিখলেন পরিচালক কমলেশ্বর

দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৮ ফেব্রুয়ারি বামফ্রন্টের ব্রিগেড সমাবেশ। সেই সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে একটি স্লোগান তৈরি করেছেন পরিচালক কমলেশ্বর। পরিচালিত কমলেশ্বর রাজনৈতিক মতাদর্শ যে একেবারে স্পষ্ট, সে কথা বলাই বাহুল্য। তিনি যে বরাবরই বামপন্থ

'মাটি ছুঁয়ে লাল, হোক হরতাল', কালকের বনধের সমর্থনে লিখলেন পরিচালক কমলেশ্বর

শেষ আপডেট: 11 February 2021 16:32

দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৮ ফেব্রুয়ারি বামফ্রন্টের ব্রিগেড সমাবেশ। সেই সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে একটি স্লোগান তৈরি করেছেন পরিচালক কমলেশ্বর। পরিচালিত কমলেশ্বর রাজনৈতিক মতাদর্শ যে একেবারে স্পষ্ট, সে কথা বলাই বাহুল্য। তিনি যে বরাবরই বামপন্থী তা নিয়ে সন্দেহ কারও নেই। তাঁকে এর আগে দেখা গেছে বামপন্থীদের হয়ে ভোটের প্রচারে। এমনকি তিনি প্রায় উপস্থিত থাকতেন যাদবপুর শ্রমজীবী ক্যানটিনেও। সেই পরিচালক যিনি 'মেঘে ঢাকা তারা'তে 'আহ্বান' জানিয়েছিলেন। আজ, বৃহস্পতিবার বাম ছাত্র-যুবদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে ধর্মতলা। অভিযোগ, মিছিলকারীদের উপর জলকামান, টিয়ারগ্যাসের পরে চলে বেধড়ক লাঠি। আহত বহু কর্মী সমর্থক। প্রতিবাদে আগামীকাল ১২ ঘণ্টার বাংলা বনধ ডাকে বামেরা। আগামীকাল, শুক্রবার ভোর ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত চলবে বনধ।

ছাত্রদের ওপর এই আচরণের তীব্র প্রতিবাদ করেন পরিচালক কমলেশ্বরও। তিনি তাঁর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন একটি কবিতা। তিনি ছাত্রদের পাশে থেকে কালকের বনধকে সমর্থন করে লেখেন,''মা মানুষের মাটি, চাকরি চাইলে লাঠি।" আজ সকালে নবান্ন অভিযানের পরে শুরু হয় বাম ছাত্র-যুবদের মূল কর্মসূচি। কলেজ স্ট্রিট থেকে মিছিল করে এগোতে থাকে ১০টি সংগঠনের সদস্যরা। ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে ছিল পুলিশি ব্যারিকেড। তা ভেঙে আন্দোলনকারীরা এগোতে গেলে শুরু হয় উত্তেজনা। জল কামান দিয়ে মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ, চালায় কাঁদানে গ্যাস। অভিযোগ, আন্দোলনকারীদের তরফ থেকেও পাল্টা ইট ছোড়া হয়। এর পরেই বেধড়ক লাঠিচার্জ করতে হয় পুলিশকে।

```