Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্ক

আইএসএলের সময় রাতে অতিরিক্ত মেট্রো চলবে সল্টলেক থেকে! সমর্থকদের জন্য বিশেষ ব্যবস্থা

দ্য ওয়াল ব্যুরো: ইডেনে আইপিএলের সময় রাতের ম্যাচগুলোর দিন অতিরিক্ত মেট্রো চলে কলকাতায় (Kolkata)। তবে আইএসএলের সময় এমন কিছু আগে হয়নি। এবার যেহেতু রাত আটটায় বেশিরভাগ খেলা, তাহলে কি এমন কোনও ব্যবস্থা নেওয়া হবে (ISL special metro service

আইএসএলের সময় রাতে অতিরিক্ত মেট্রো চলবে সল্টলেক থেকে! সমর্থকদের জন্য বিশেষ ব্যবস্থা

শেষ আপডেট: 23 September 2023 11:07

দ্য ওয়াল ব্যুরো: ইডেনে আইপিএলের সময় রাতের ম্যাচগুলোর দিন অতিরিক্ত মেট্রো চলে কলকাতায় (Kolkata)। তবে আইএসএলের সময় এমন কিছু আগে হয়নি। এবার যেহেতু রাত আটটায় বেশিরভাগ খেলা, তাহলে কি এমন কোনও ব্যবস্থা নেওয়া হবে (ISL special metro service)? এমনটাই ভাবনা ছিল দুই বড় ক্লাবের কর্মকর্তাদের। তাই খেলা শেষের পর সমর্থকদের বাড়ি ফেরার জন্য সল্টলেক স্টেডিয়ামের সামনে থেকে অতিরিক্ত বাস চালানো ছাড়াও ইস্ট-ওয়েস্ট লাইনে অতিরিক্ত মেট্রো চালানোর অনুরোধ জানানো হয়েছিল। এবার সেই দাবিকেই মান্যতা দিয়ে কর্তৃপক্ষ জানাল, ২৩ সেপ্টেম্বর, অর্থাৎ আজ রাতে খেলা শেষের পর দু’টি স্পেশাল মেট্রো চালানো হবে।

কলকাতা মেট্রোর তরফে সিপিআরও কৌশিক মিত্র এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান, এবছর আইএসএলে শনিবার, ২৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচ যুবভারতীতে। মোহনবাগানের সঙ্গে পাঞ্জাবের খেলা। এদিন রাতে সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন থেকে দু’টি স্পেশাল মেট্রো চালানো হবে রাতে। একটি ছাড়বে রাত ১০টায়। অপরটি রাত ১০:১০ মিনিটে। দু’টি মেট্রো শিয়ালদহ এসে পৌঁছবে যথাক্রমে ১০:০৭ এবং ১০:১৭ মিনিটে। এর ফলে সেখান থেকে সহজেই বাড়ি ফেরার লোকাল ট্রেন ধরে নিতে পারবেন খেলা দেখতে আসা সভ্য সমর্থকরা।

https://twitter.com/TheWallTweets/status/1705532455535645106
প্রসঙ্গত, এদিনের মতো যুবভারতী স্টেডিয়ামে এবারের বাকি আইএসএল ম্যাচগুলির দিনেও বিশেষ মেট্রো চালানো হবে কিনা, তা এখনও জানা যায়নি। (ISL special metro service)

তবে এই স্পেশাল মেট্রোগুলির সময়সূচি নিয়েও বেশ কিছু প্রশ্ন উঠছে সমর্থক মহলে। তাঁদের দাবিও যে একেবারে উড়িয়ে দেওয়ার মতো, তা নয়। বরং ভেবে দেখার মতোই। দেখা যাচ্ছে, রাত ৮টা থেকে খেলাগুলি শুরু হবে। তা শেষ হতে হতে প্রায় দশটা। এদিকে সেইসময়েই প্রথম স্পেশাল মেট্রো সল্টলেক স্টেডিয়াম থেকে। আর তারপরের মেট্রোটি দশটা দশ মিনিটে। সেটাও যে সবার পক্ষে ধরা সম্ভব, তাও না।

কারণ, স্টেডিয়ামের ১ বা ২ নম্বর গেট বাইপাসের কাছে। সেদিক থেকে খুব তাড়াতাড়ি মেট্রো স্টেশন আসা সম্ভব না। কমপক্ষে ১০-১৫ মিনিট লাগবেই। আবার যাঁদের ৩ বা ৪ নম্বর গেট, তাঁদের মেট্রো স্টেশন অবধি ওই রাতে হেঁটে আসতে ২৫-৩০ মিনিট লাগবে। তাই কোনওভাবেই কি দু’টি স্পেশাল মেট্রো ধরতে পারবেন খেলা দেখতে আসা সমর্থকরা? প্রশ্ন উঠছেই।

শনিবার রাতে যুবভারতীতে ম্যাচ, মোহনবাগান কর্তারা অভয় দিচ্ছেন সমর্থকদের


```