Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

সপ্তমীর সন্ধ্যায় জেনারেল প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বাড়াল মোদী সরকার

দ্য ওয়াল ব্যুরো: ব্যাঙ্কে আমানতের উপর সুদের হারের সঙ্গে সঙ্গতি রেখে জেনারেল প্রভিডেন্ট ফান্ড তথা জিপিএফে সুদের হার বাড়াল কেন্দ্র। চলতি আর্থিক বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ত্রৈমাসিকে জিপিএফে সুদের হার ছিল ৭.৬ শতাংশ। সপ্তমীর সন্ধ্যায়

সপ্তমীর সন্ধ্যায় জেনারেল প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বাড়াল মোদী সরকার

শেষ আপডেট: 16 October 2018 14:18

দ্য ওয়াল ব্যুরো: ব্যাঙ্কে আমানতের উপর সুদের হারের সঙ্গে সঙ্গতি রেখে জেনারেল প্রভিডেন্ট ফান্ড তথা জিপিএফে সুদের হার বাড়াল কেন্দ্র। চলতি আর্থিক বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ত্রৈমাসিকে জিপিএফে সুদের হার ছিল ৭.৬ শতাংশ। সপ্তমীর সন্ধ্যায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, তা ০.৪ শতাংশ বাড়িয়ে ৮ শতাংশ করা হচ্ছে। চলতি ২০১৮-১৯ আর্থিক বছরে জিপিএফ খাতে যা আমানত জমা হয়েছে তার উপর ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৮ শতাংশ হারে সুদ দেওয়া হবে। আর্থিক বিশেষজ্ঞদের মতে, এর ইঙ্গিত গত এক মাস ধরেই পাওয়া যাচ্ছিল। ব্যাঙ্কগুলিতে এর মধ্যেই আমানতের উপর সুদের হার বেড়েছে। বরিষ্ঠ নাগরিকদের জন্য বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও বেসরকারি ব্যাঙ্কও কমবেশি অতিরিক্ত সুদ দিচ্ছে। এর পর স্বাভাবিক দাবি ছিল জিপিএফে সুদের হার বাড়ানো। কেন্দ্রীয় সরকারের কর্মচারী, রেল ও প্রতিরক্ষা বিভাগে কর্মরত ব্যক্তিদের প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে সুদের এই বর্ধিত হার কার্যকরী হবে। গত মাসে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল, এনএসসি ও পাবলিক প্রভিডেন্ট ফান্ড তথা পিপিএফের মতো স্বল্পসঞ্চয়ে সুদের হার অক্টোবর থেকে ডিসেম্বরের ত্রৈমাসিকে বাড়বে ০.৪ শতাংশ। এবার জিপিএফেও একই হারে সুদ বাড়ল।

```