Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

ভারতবর্ষের প্রথম চন্দনকাঠের মিউজিয়াম তৈরি হচ্ছে মাইসোরে

দ্য ওয়াল ব্যুরো: মাইসোরের চন্দনকাঠ সারা পৃথিবী বিখ্যাত। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ মাইসোরের চন্দনের তৈরি তেল, সাবান, ধুপকাঠি, রুমফ্রেশনার ব্যবহার করেন। এমনকি দেশের বাইরেও মাইসোরের চন্দনকাঠের তৈরি জিনিস রফতানি করা হয়। মাইসোরের চন্দনকাঠ

ভারতবর্ষের প্রথম চন্দনকাঠের মিউজিয়াম তৈরি হচ্ছে মাইসোরে

শেষ আপডেট: 17 November 2020 14:30

দ্য ওয়াল ব্যুরো: মাইসোরের চন্দনকাঠ সারা পৃথিবী বিখ্যাত। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ মাইসোরের চন্দনের তৈরি তেল, সাবান, ধুপকাঠি, রুমফ্রেশনার ব্যবহার করেন। এমনকি দেশের বাইরেও মাইসোরের চন্দনকাঠের তৈরি জিনিস রফতানি করা হয়। মাইসোরের চন্দনকাঠ যাঁরা পছন্দ করেন, তাঁদের জন্য রয়েছে সুখবর। এবার মাইসোরে তৈরি হচ্ছে দেশের প্রথম চন্দনকাঠের মিউজিয়াম। মাইসোরে ভারতের এই প্রথম চন্দনকাঠের মিউজিয়ামটি উদ্বোধন করবেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। কীভাবে তৈরি করা হয় চন্দনকাঠের জিনিস, এর ইতিহাস, চন্দন গাছ সম্পর্কিত নানা তথ্য এই মিউজিয়ামে গেলে জানতে পারবেন দর্শকেরা। স্থানীয় সংবাদসূত্রে জানা গেছে ২৫ নভেম্বরের পর এই মিউজিয়ামটি উদ্বোধন করা হবে। পরবর্তীতে এই মিউজিয়ামটি মাইসোর প্রাসাদে স্থানান্তরিত করা হতে পারে, এমন চিন্তাভাবনাও আছে বলে জানিয়েছেন তাঁরা। মাইসোর অরণ্য ভবনের পরিচালনায় এই মিউজিয়ামটি ভবনের সামনেই তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। মিউজিয়ামের জন্য চন্দনকাঠের নানা বর্ণনা নিয়ে বিভিন্ন রকম পোস্টার তৈরি করা হচ্ছে যাতে মানুষের বুঝতে সুবিধা হয়। রোগ প্রতিরোধ করতেও চন্দন কতটা উপকারী সে সম্পর্কেও বর্ণনা করা থাকবে পোস্টারে। মিউজিয়ামের মধ্যে থাকছে অডিটোরিয়াম। প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে কীভাবে চন্দনকাঠের চাষ করা হয়। এসব ওখানে বসেই দেখতে পারবেন। অডিও সিস্টেমও থাকছে মিউজিয়ামের মধ্যে। পর্যটকরা মিউজিয়ামের মধ্যে ঘুরতে ঘুরতেই শুনতে পারবেন চন্দনকাঠ সম্পর্কিত নানা তথ্য।

```