Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্ক

ইদের দিন আমিরশাহিতে বহুতল থেকে পড়ে মৃত্যু ভারতীয় ইঞ্জিনিয়ারের

দ্য ওয়াল ব্যুরো : সংযুক্ত আরব আমিরশাহির শারজায় থাকতেন ২৪ বছর বয়সী ভারতীয় ইঞ্জিনিয়ার সুমেশ। ইদ অল আদহার দিনে বহুতলের সাততলা থেকে পড়ে মৃত্যু হয়েছে তাঁর। 'খালিজ টাইমস' পত্রিকায় এই খবর জানানো হয়েছে। তাঁর বাড়ি ছিল কেরলে। তিনি যে বহুতল বাড়িটিতে থ

ইদের দিন আমিরশাহিতে বহুতল থেকে পড়ে মৃত্যু ভারতীয় ইঞ্জিনিয়ারের

শেষ আপডেট: 3 August 2020 12:08

দ্য ওয়াল ব্যুরো : সংযুক্ত আরব আমিরশাহির শারজায় থাকতেন ২৪ বছর বয়সী ভারতীয় ইঞ্জিনিয়ার সুমেশ। ইদ অল আদহার দিনে বহুতলের সাততলা থেকে পড়ে মৃত্যু হয়েছে তাঁর। 'খালিজ টাইমস' পত্রিকায় এই খবর জানানো হয়েছে। তাঁর বাড়ি ছিল কেরলে। তিনি যে বহুতল বাড়িটিতে থাকতেন, তার নাম অল ধাইদ। 'খালিজ টাইমস'-এ জানানো হয়েছে, সুমেশ শুক্রবার মারা যান। মৃত্যুর আগে তিনি মোবাইলে কথা বলছিলেন। সাততলা থেকে ঝাঁপ দেওয়ার আগে তিনি মোবাইলটি ছুড়ে ফেলে দেন। সুমেশ একবছর আগে সংযুক্ত আরব আমিরশাহিতে এসেছিলেন। শারজার মুওয়াইলে অঞ্চলে তিনি ডিজাইনারের কাজ করতেন। তাঁর রুমমেটরা জানিয়েছেন, কয়েকটি ব্যক্তিগত ব্যাপার নিয়ে তিনি কিছুদিন ধরে বিব্রত ছিলেন। দিলীপ কুমার নামে তাঁর এক বন্ধু বলেন, "শুক্রবার আমরা বিরিয়ানি রান্না করেছিলাম। আমাদের মধ্যে হাসিঠাট্টা চলছিল। সুমেশও হাসছিল। কেউ ভাবতেই পারেনি সে সাততলা থেকে লাফ দেবে।" সুমেশের আর এক বন্ধু বলেন, "আমার মনে হচ্ছিল, কয়েকদিন যাবৎ সে কোনও সমস্যায় পড়েছে। তাঁকে আমি জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু সে এড়িয়ে গিয়েছিল।" শানস কে এফ নামে সুমেশের আর এক বন্ধু বলেন, প্রতিবছরের মতো সে এবার ছুটিতে বাড়ি যেতে পারেনি। করোনা অতিমহামারীর মধ্যে তার বাড়িতে ফেরা সম্ভব হয়নি। সুমেশের মৃত্যু নিয়ে তদন্ত শুরু হয়েছে। তার দেহটি অটোপ্সির জন্য পাঠানো হয়েছে ফরেনসিক ল্যাবে।

```