Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

যুদ্ধ বিমান, ট্যাঙ্কও নামতে পারবে দেশের দীর্ঘতম রেল-রোড ব্রিজে

দ্য ওয়াল ব্যুরো: ডিব্রুগড়ের বোগিবিলে সদ্য উদ্বোধন হওয়া দীর্ঘতম রেল-রোড ব্রিজকে খুবই পোক্ত করে বানিয়েছেন ইঞ্জিনিয়ারেরা। এই ব্রিজ সেনাবাহিনীর ৬০ টনের যুদ্ধ ট্যাঙ্ক বহন করতে পারার ক্ষমতা রাখে। শুধু তাই নয়, এই রেল-রোড ব্রিজের উপরে নামতে পারে য

যুদ্ধ বিমান, ট্যাঙ্কও নামতে পারবে দেশের দীর্ঘতম রেল-রোড ব্রিজে

শেষ আপডেট: 24 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: ডিব্রুগড়ের বোগিবিলে সদ্য উদ্বোধন হওয়া দীর্ঘতম রেল-রোড ব্রিজকে খুবই পোক্ত করে বানিয়েছেন ইঞ্জিনিয়ারেরা। এই ব্রিজ সেনাবাহিনীর ৬০ টনের যুদ্ধ ট্যাঙ্ক বহন করতে পারার ক্ষমতা রাখে। শুধু তাই নয়, এই রেল-রোড ব্রিজের উপরে নামতে পারে যুদ্ধ বিমানও। চিন সীমান্তের কাছে ভারতের সামরিক পরিকাঠামোকে আরও একটু শক্তপোক্ত করাও এই সেতু তৈরির অন্যতম প্রধান উদ্দেশ্য। এমনিতেই চিন ভারতকে নানারকম হুমকি দিয়ে সামরিক ভাবে চাপের মুখে রাখে। চিন সীমান্তের কাছে অবস্থিত অরুণাচল প্রদেশে বেশি সংখ্যক সেনা পাঠানো সহজ করার জন্য এই সেতুর নির্মাণ করা হয়েছে। সোমবার সেতুটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রহ্মপুত্র নদের উপরে ৪.৯ কিমি দীর্ঘ এই সেতু তৈরিতে খরচ হয়েছে ৫,৬০০ কোটি টাকা। সেতুটি চালু হওয়ার ফলে ডিব্রুগড় থেকে অরুণাচল প্রদেশের ইটানগর যাওয়ার দূরত্ব ৭৫০ কিমি কমানো সম্ভব হয়েছে। গত ২০১৭ সালে দীর্ঘতম সড়ক ব্রিজ তৈরি হয় অসম ও অরুণাচল প্রদেশকে সংযুক্ত করার জন্য। সেটি ৯.১ কিমি দীর্ঘ। আর বোগিবিল হলো দীর্ঘতম রেল-রোড ব্রিজ। এই সেতু আগামী ১২০ বছর ঠিক থাকবে এমন ডিজাইন দিয়েই এটিকে তৈরি করেছেন ইঞ্জিনিয়ারেরা। ব্রিজের এই প্রকল্প গত ১৬ বছর আগে ঘোষণা করেছিলেন তৎকালীন  প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। ব্রহ্মপুত্র নদ বন্যাপ্রবণ বলে তার উপরে এই সেতু নির্মাণ অত্যন্ত কঠিন কাজ ছিল। তার উপর টন টন সিমেন্ট, স্টিল ও নির্মাণসামগ্রী আনাও ছিল খুবই কঠিন। ফলে সেতুটি সম্পূর্ণ হতে অনেক বছর লেগে যায়। .

```