Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

আলোর উৎসবের মাঝেই ভয়াবহ অগ্নিকাণ্ড, দীপাবলির সন্ধ্যায় উলুবেড়িয়ায় পুড়ে ছাই তিন দোকান

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। তিন ঘণ্টার তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে সম্পূর্ণ ভস্মীভূত হয় দোকানগুলি।

আলোর উৎসবের মাঝেই ভয়াবহ অগ্নিকাণ্ড, দীপাবলির সন্ধ্যায় উলুবেড়িয়ায় পুড়ে ছাই তিন দোকান

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 20 October 2025 21:42

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির আলোর রাত, তার মাঝেই হাওড়ার উলুবেড়িয়ায় ঘনাল অন্ধকারের ছায়া। জয়পুরের খালনা বাজারের কাছে শনিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তে ছাই হয়ে গেল তিনটি দোকান।

আগুনের কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। তিন ঘণ্টার তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে সম্পূর্ণ ভস্মীভূত হয় দোকানগুলি। ক্ষয়ক্ষতির অঙ্ক এখনও পর্যন্ত অজানা।

স্থানীয় সূত্রে খবর, হরিসভা চত্বরে একটি দোতলা বাড়ির নিচে ছিল কয়েকটি দোকান - একটি মুদিখানা, একটি ইলেকট্রিক সামগ্রীর দোকান এবং একটি মোবাইলের দোকান। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎই এক দোকানে আগুন লেগে মুহূর্তে ছড়িয়ে পড়ে আশেপাশে। মুদিখানা ও ইলেকট্রিক দোকান দু’টি পুরোপুরি পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই মুদিখানার আড়ালে অবৈধভাবে পেট্রোল ও ডিজেল বিক্রি হত। সেই কারণেই আগুন এত দ্রুত ছড়ায় বলে তাঁদের দাবি। তবে দমকলের আধিকারিকরা জানিয়েছেন, আগুনের উৎস এখনই নিশ্চিত নয়। মোমবাতি, প্রদীপের শিখা থেকে, নাকি শর্ট সার্কিটের কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জয়পুর থানার পুলিশ ও দমকল বিভাগ যৌথভাবে অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে।


```