Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ধনিয়াখালিতে রেললাইনে যুবকের দেহ, পকেটে মিলল কলকাতা পুলিশের হোমগার্ডের পরিচয়পত্র

জিআরপি ও ধনিয়াখালি থানা সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম প্রসেনজিৎ মণ্ডল। বাড়ি গুরাপ থানার পলাশিতে। তিনি কলকাতা পুলিশের হোমগার্ড পদে কর্মরত ছিলেন।

ধনিয়াখালিতে রেললাইনে যুবকের দেহ, পকেটে মিলল কলকাতা পুলিশের হোমগার্ডের পরিচয়পত্র

শেষ আপডেট: 20 December 2024 12:35

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কলকাতা পুলিশের হোমগার্ডের পোশাক পরিহিত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ধনিয়াখালি হল্ট স্টেশন সংলগ্ন এলাকায়। জিআরপি ও ধনিয়াখালি থানা সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম প্রসেনজিৎ মণ্ডল। বাড়ি গুরাপ থানার পলাশিতে। তিনি কলকাতা পুলিশের হোমগার্ড পদে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের ধনিয়াখালি হল্ট স্টেশন থেকে কিছুটা দূরে ডাউন ও আপ লাইনের মাঝে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরেই খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে আসে কামারকুন্ডু জিআরপি ও ধনিয়াখালি থানার পুলিশ আধিকারিকরা। সেখান থেকে দেহটি উদ্ধার করে নিয়ে যায় কামারকুন্ডু জিআরপি। 

ধনিয়াখালি থানা ও জিআরপি সূত্রে জানা গেছে, গুরাপের পলাশি এলাকার বাসিন্দা প্রসেনজিৎ মণ্ডল কলকাতা পুলিশের হোমগার্ড  পদে কর্মরত।  এই নামে একটি পরিচয়পত্র মৃতের পকেট থেকে উদ্ধার করা হয়। পুলিশের অনুমান, সম্ভবত কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কোনও কারণে দুর্ঘটনার শিকার হন তিনি। তবে মৃত্যু কী কারণে তা ময়নাতদন্তের পরেই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ ও জিআরপি।

স্থানীয় বাসিন্দা সৌরভ মালিক জানান, তাঁরা খবর পেয়ে এসে দেখেন পুলিশের পোশাক পরা এক ব্যক্তির দেহ পড়ে রয়েছে। তবে ওই ব্যক্তি এলাকার কারও পরিচিত নন।


```