Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

রিষড়ার জুটমিলে অগ্নিকাণ্ড, আগুন নেভানোর জন্য পর্যাপ্ত জলও নেই

যে জুটমিলে আগুন লাগে তাতে ১ হাজার ২০০-র বেশি শ্রমিক কাজ করেন। যদিও এদিন মিল বন্ধ ছিল।

রিষড়ার জুটমিলে অগ্নিকাণ্ড, আগুন নেভানোর জন্য পর্যাপ্ত জলও নেই

ওয়েলিংটন জুটমিলে আগুন

শেষ আপডেট: 21 November 2024 23:40

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে আরও একবার অগ্নিকাণ্ডের ঘটনা। বৃহস্পতিবার রিষড়ার ওয়েলিংটন জুটমিলে আগুন লাগে। পাট থেকে তৈরি করে রাখা সুতোর গোলা পুড়ে ছাই হয়ে যায়। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। 

যে জুটমিলে আগুন লাগে তাতে ১ হাজার ২০০-র বেশি শ্রমিক কাজ করেন। যদিও এদিন মিল বন্ধ ছিল। তাই কোনও লোক ভিতরে ছিল না। কিন্তু আরও বড় অগ্নিকাণ্ড হয়ে যেতে পারত কারণ এই জুটমিলে আগুন নেভানোর জন্য পর্যাপ্ত জলও নেই। 

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ আগুন লাগে ওয়েলিংটন জুট মিলের চাঁপদানী ইন্ডাস্ট্রিস লিমিটেড ইউনিটের স্পিনিং বিভাগে। কাঁচা পাট থেকে তৈরি সুতোর বড় বড় গোলা রাখা ছিল। তাতেই আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। 

কীভাবে আগুন লাগল সেটা জানা যায়নি। তবে ঘটনার খবর পেতেই শ্রীরামপুর থেকে দমকল পৌঁছায় জুটমিলে। সঙ্গে যায় শ্রীরামপুর থানার পুলিশ। হাওড়ার ডিভিশনাল ফায়ার অফিসার হুগলির অতিরিক্ত দায়িত্বে থাকা রঞ্জন ঘোষ বলেন, আগুন নিয়ন্ত্রণে আছে। দমকলের ছ'টি ইঞ্জিন কাজ করছে। 


```