Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ফের বিস্ফোরণ উলুবেড়িয়ায়, তাঁতিপাড়ায় একটি বাড়িতে মজুত বাজি ফেটে বিপত্তি 

বাড়িটিতে বাজি তৈরি হচ্ছিল বলে অভিযোগ। পুলিশের অনুমান অসাবধানতায় আগুন লেগে সমস্ত বাজি একসঙ্গে ফেটে যায়। 

ফের বিস্ফোরণ উলুবেড়িয়ায়, তাঁতিপাড়ায় একটি বাড়িতে মজুত বাজি ফেটে বিপত্তি 

উলুবেড়িয়ায় বিস্ফোরণ, প্রতীকা ছবি

শেষ আপডেট: 3 November 2024 13:07

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বিস্ফোরণে কেঁপে উঠল উলুবেড়িয়ার তাঁতিপাড়া। শুক্রবার মধ্যরাতে তাঁতিপাড়ার একটি বাড়িতে বিস্ফোরণ হয়। ভেঙে যায় দরজা ও জানলার কাচ। বাড়িটিতে বাজি তৈরি হচ্ছিল বলে অভিযোগ। পুলিশের অনুমান অসাবধানতায় আগুন লেগে সমস্ত বাজি একসঙ্গে ফেটে যায়। 

বিস্ফোরণের জেরে ফাটল ধরে লাগোয়া বাড়িগুলিতেও। মধ্যরাতে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। এই ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধেবেলা এই উলুবেড়িয়াতেই বাজি ফাটাতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় দুই শিশু ও এক কিশোরীর। সেই ঘটনা ঘিরে শনিবার দিনভর উত্তেজনা ছিল উলুবেড়িয়ার গঙ্গারামপুরে। 

গঙ্গারামপুরে একটি বাড়িতে প্রচুর বাজি মজুত ছিল। তার অদূরে ছয় ও আট বছরের দুটি শিশু এবং ১৪ বছরের এক কিশোরী বাজি ফাটাচ্ছিল। আচমকা বাজির স্ফূলিঙ্গ ওই বাড়িতে মজুত থাকা বাজির সংস্পর্শে আসে। মুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায়। তাঁতিপাড়ায় কীভাবে বিস্ফোরণ ঘটল তদন্ত শুরু করেছে পুলিশ।

শনিবার রাতে তাঁতিপাড়ায় ওই বাড়িটিতে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তদন্তকারীরা মনে করছেন বাড়িতে প্রচুর পরিমাণে বাজি এবং বাজির মশলা মজুত করা হয়েছিল। সেখান থেকেই কোনওভাবে দুর্ঘটনা ঘটে।  বাড়ির মালিককে আটক করা হয়েছে। হাওড়া (গ্রামীণ) জেলা পুলিশের সুপার স্বাতী ভাঙালিয়া জানিয়েছেন, আশেপাশে বেশ কয়েকটি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনও খবর মেলেনি। ঘটনার তদন্ত চলছে।


```