Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?'হিম্মত থাকলে সামনে আসুন, বার্নল নয় আপনাদের আইসক্রিম দেব', কমিশন ও বিরোধীদের তুলোধনা মমতার!

হাওড়ায় স্কুলবাসে সজোরে ধাক্কা দ্রুতগতির লরির, আহত একাধিক পড়ুয়া, ক্ষোভ স্থানীয়দের

এলাকার বাসিন্দাদের অভিযোগ, আমতা রোডের এই অংশে দ্রুতগতির লরির দৌরাত্ম্য বেড়ে চলেছে। বারবার অভিযোগ জানানো হলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।

হাওড়ায় স্কুলবাসে সজোরে ধাক্কা দ্রুতগতির লরির, আহত একাধিক পড়ুয়া, ক্ষোভ স্থানীয়দের

স্কুলবাসে সজোরে ধাক্কা দ্রুতগতির লরির

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 21 August 2025 12:07

দ্য ওয়াল ব্যুরো: স্কুল বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা হাওড়ার আমতা রোডের মাকড়দহ চাপাতলা এলাকায় (Amta road accident)। বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আহত হয়েছে একাধিক পড়ুয়া। এক শিক্ষিকার হাতে গুরুতর চোট লেগেছে। ঘাতক লরির চালককে আটক করেছে পুলিশ। কীভাবে দুর্ঘটনা, তদন্ত করে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি লরি দ্রুতগতিতে এসে স্কুলবাসের সামনে এসে ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ। প্রাথমিক চিকিৎসার পর বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও আহত শিক্ষিকাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে বলে জানা গিয়েছে। চালককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, আমতা রোডের এই অংশে দ্রুতগতির লরির দৌরাত্ম্য বেড়ে চলেছে। বারবার অভিযোগ জানানো হলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। স্থানীয়দের দাবি, রাস্তার ওপর নজরদারি বাড়াতে হবে এবং ট্রাফিক পুলিশের টহল জোরদার করা জরুরি। দুর্ঘটনার জেরে এদিন সকালে ওই রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয়।

ঘটনার পর থেকে এলাকার অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তাঁদের মতে, প্রতিদিন শিশুদের স্কুল বাসে পাঠানো নিয়ে নতুন করে চিন্তা তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা বিষয়টির তদন্ত চলছে এবং শীঘ্রই বিস্তারিত রিপোর্ট প্রকাশ করা হবে।


```