Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

হিলি সীমান্তে গুলি, রক্তাক্ত বিএসএফ জওয়ান! নেপথ্যে কোন কারণ?

বাংলাদেশে ঘটে চলা ধারাবাহিক হিংসার ঘটনার মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়াল হিলি সীমান্তে।

হিলি সীমান্তে গুলি, রক্তাক্ত বিএসএফ জওয়ান! নেপথ্যে কোন কারণ?

ফাইল ছবি।

শেষ আপডেট: 14 December 2024 09:43

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে ঘটে চলা ধারাবাহিক হিংসার ঘটনার মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়াল হিলি সীমান্তে। শুক্রবার সীমান্তে আচমকা গুলির শব্দে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

পরে জানা যায়, গুলিবিদ্ধ হয়েছেন এক বিএসএফ জওয়ান। সীমান্তে জওয়ানদের ডিউটি পরিবর্তনের সময় এই গুলি কাণ্ড ঘটে। বিএসএফ সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার গোবিন্দপুর বিওপির আগ্রা সীমান্তে ঘটনাটি ঘটে।

গুলির শব্দে ছুটে আসেন স্থানীয়রা। সূত্রের দাবি, তাঁরা তড়িঘড়ি তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে হেলিকপ্টার করে কলকাতায় আনা হয়।

জখম বিএসএফ জওয়ানের নাম রাহুল সিং (২৪)। সূত্রের দাবি, ১৭ নম্বর ব্যাটেলিয়নের এই জওয়ান শুক্রবার ডিউটি শেষে ফেরার সময় অসাবধানতা বশত নিজের সার্ভিস বন্দুকের গুলি লেগে জখম হয়েছেন তিনি। তবে কীভাবে বন্দুক থেকে গুলি বেরাল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা।


```