Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

Heart Surgery: বয়স ৭০, ওজন ৩৯ কেজি! অত্যাধুনিক উপায়ে বৃদ্ধার হার্টে সফল অস্ত্রোপচার কলকাতায়

দ্য ওয়াল ব্যুরো: বয়স ৭০, ওজন মাত্র ৩৯ কেজি। সিওপিডি-সহ একাধিক কো-মর্বিডিটি বাসা বেঁধেছে শরীরে। এমনই অবস্থায় হার্টের করোনারি আর্টারিতে ব্লকেজ ধরা পড়ে তাঁর। দরকার হয় বাইপাস সার্জারির। কিন্তু এই বয়সের এত দুর্বল রোগী কি এত বড় সার্জারির ধকল ন

Heart Surgery: বয়স ৭০, ওজন ৩৯ কেজি! অত্যাধুনিক উপায়ে বৃদ্ধার হার্টে সফল অস্ত্রোপচার কলকাতায়

শেষ আপডেট: 30 March 2022 12:36

দ্য ওয়াল ব্যুরো: বয়স ৭০, ওজন মাত্র ৩৯ কেজি। সিওপিডি-সহ একাধিক কো-মর্বিডিটি বাসা বেঁধেছে শরীরে। এমনই অবস্থায় হার্টের করোনারি আর্টারিতে ব্লকেজ ধরা পড়ে তাঁর। দরকার হয় বাইপাস সার্জারির। কিন্তু এই বয়সের এত দুর্বল রোগী কি এত বড় সার্জারির ধকল নিতে পারবেন! এই নিয়েই উদ্বিগ্ন ছিলেন চিকিৎসক মহল। অবশেষে সিদ্ধান্ত হয়, ট্যাভি অর্থাৎ ট্রান্সক্যাথিটার অ্যাওটিক ভাল্ভ রিপ্লেসমেন্ট পদ্ধতিতে ভাল্ভ প্রতিস্থাপন করা হবে বৃদ্ধার (Heart Surgery)। এই পদ্ধতিতে বুকের হাড়ে কোনও কাটাছেঁড়া ছাড়াই বদলে ফেলা যায় ভাল্ভ!

সেই মতোই কলকাতার মেডিকা হাসপাতালের ডিরেক্টর অফ ক্যাথল্যাব, ডক্টর দিলীপ কুমারের নেতৃত্বে ট্যাভি করা হয় বৃদ্ধার হার্টে। ডাক্তারবাবু জানালেন, বহরমপুরের বৃদ্ধা দীপ্তি ব্যানার্জী অত্যন্ত রুগ্ন। বয়সজনিত নানা সমস্যা রয়েছে তাঁর। রয়েছে সিওপিডি-ও। সেই কারণেই ওপেন হার্ট সার্জারি বা বাইপাস সার্জারির (Heart Surgery) ঝুঁকি নেওয়া মুশকিল ছিল।

তাঁর কথায়, "রোগীর বয়স বেশি, সেই সঙ্গে ওজন খুবই কম। কিন্তু তাঁর মনের জোর ছিল অত্যন্ত বেশি। সেই কারণেই অস্ত্রোপচার নিয়ে কোনও ভয়ই পাননি তিনি। আমরাও ন্যূনতম যন্ত্রণা ছাড়াই যাতে ভাল্ভ রিপ্লেসমেন্ট করা যায়, সেই চেষ্টাই করেছিলাম। সফল হয়েছে অস্ত্রোপচার (Heart Surgery)। ভাল আছেন বৃদ্ধা। খুব তাড়াতাড়িই ফিরবেন বাড়িতে।"

ট্যাভি (Heart Surgery) কী? কীভাবে হয় এই অস্ত্রোপচার?

ট্রান্সক্যাথিটার ভালভ রিপ্লেসমেন্ট বা ট্যাভি হল, পুরনো ভালভের জায়গায় নতুন ভালভ প্রতিস্থাপন পদ্ধতি। ডাক্তারবাবুরা বলছেন, এই ট্যাভি হল মিনিমাল ইনভেসিভ হার্ট সার্জারির একটা আধুনিক পদ্ধতি যেখানে বুকের হাড়ে কাটাছেঁড়া করার দরকার পড়ে না। সহজ করে বললেন, বুকে হাড় না কেটেই নতুন ভালভ প্রতিস্থাপন করা সম্ভব (Heart Surgery)।

হার্ট হল রিদমিক অর্গান। তার নিজস্ব স্পন্দন আছে। এই অঙ্গের প্রভাব সারা শরীরেই কাজ করে। কিছু ক্ষেত্রে হার্ট ব্লকেজ, ভালভ ফেলিওর সারানোর জন্য অস্ত্রোপচারের দরকার হয়। তখনই সার্জিক্যাল ট্রমা শুরু হয় রোগীদের। চিন্তার কারণ হয় বাইপাস সার্জারি। এই সার্জারি দীর্ঘ সময় ধরে চলে যেখানে বুকের হাড় কাটাছেঁড়া করার দরকার পড়ে, যাকে ব্রেস্টবোন ক্র্যাকিং বলে। বুকের হাড় কেটে হৃদপিণ্ডের সার্জারি করা হয়। কিন্তু ট্যাভিতে তার দরকার হয় না। নতুন ভালভ সরু তার বা ক্যাথিটারের মাধ্যমে প্রতিস্থাপন করা হয়। ডাক্তারবাবুরা বলছেন, পুরনো, ক্ষতিগ্রস্থ ভালভ সরিয়ে ফেলার দরকার পড়ে না, বরং পুরনো ভালভের মধ্যেই ক্যাথিটার দিয়ে নতুন ভালভটি বসিয়ে দেওয়া হয়।

ট্যাভির (Heart Surgery) সুবিধা কী কী?

  • এই হার্ট সার্জারির সবচেয়ে বড় সুবিধা হল খুব তাড়াতাড়ি সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে রোগী।
  • অস্ত্রোপচারের সময় রক্তপাত খুব কম হয়।
  • অস্ত্রোপচারের পরে পার্শ্বপ্রতিক্রিয়া বা সাইড এফেক্টস খুব কম হয়। শ্বাসযন্ত্রের কোনও রোগ বা ভবিষ্যতে জটিল হৃদরোগের সম্ভাবনা থাকে না।
  • সার্জারি হয়ে যাওয়ার পরে খুব কম দিন হাসপাতালে থাকতে হয়। পোস্ট-সার্জারি পর্বে কম দিনের মধ্যে স্বাভাবিক জীবন শুরু করতে পারে রোগী।
  • কোমর্বিডিটির রোগী হলে যাঁদের শরীরে আরও নানা সমস্যা আছে, তাঁদের ক্ষেত্রে এই প্রক্রিয়ায় অস্ত্রোপচারই অনেক নিরাপদ।

একটা বাইকে সাত জন! পুলিশও ভেবে পাচ্ছে না কী বলবে, দেখুন ভিডিও


```