Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্ক

কন্ডোমের প্যাকেট দিয়ে ব্যান্ডেজ! আজব কাণ্ড মধ্যপ্রদেশের হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো: রোগিনীর মাথা কেটে গলগল করে রক্ত বেরোচ্ছিল (Head Wound)। আর সেই ক্ষত সারাতে কন্ডোমের প্যাকেট (Condom wrapper) দিয়েই মহিলার মাথায় 'ব্যান্ডেজ' (Bandage) করে দিলেন চিকিৎসকরা! ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (madhya pradesh) মোরেন

কন্ডোমের প্যাকেট দিয়ে ব্যান্ডেজ! আজব কাণ্ড মধ্যপ্রদেশের হাসপাতালে

শেষ আপডেট: 20 August 2022 11:42

দ্য ওয়াল ব্যুরো: রোগিনীর মাথা কেটে গলগল করে রক্ত বেরোচ্ছিল (Head Wound)। আর সেই ক্ষত সারাতে কন্ডোমের প্যাকেট (Condom wrapper) দিয়েই মহিলার মাথায় 'ব্যান্ডেজ' (Bandage) করে দিলেন চিকিৎসকরা!

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (madhya pradesh) মোরেনাতে। মাথায় কেটে যাওয়ায় চিকিৎসার জন্য মোরেনাতে পোরশা কমিউনিটি হেলথ সেন্টারে গিয়েছিলেন রোগিনী। সেখানেই তাঁর মাথায় ব্যান্ডেজ করে দেওয়া হয়। কিন্তু ক্ষত খুবই গভীর হওয়ায় তাঁকে মোরেনা জেলা হাসপাতালে রেফার করে দেওয়া হয়।

জেলা হাসপাতালের এক চিকিৎসক রোগিনীর মাথার ব্যান্ডেজ খুলে ড্রেসিং করতে গিয়েই আঁতকে ওঠেন। তিনি দেখতে পান, রক্ত বন্ধ করার জন্য তুলোর সঙ্গে আস্ত কন্ডোমের প্যাকেট জড়িয়ে মহিলার মাথায় অস্থায়ীভাবে ড্রেসিং করে দেওয়া হয়েছে।

জানা গেছে, পোরশা কমিউনিটি হেলথ সেন্টারে সেই সময় ডিউটিতে ছিলেন চিকিৎসক ধর্মেন্দ্র রাজপুত। তিনি অনন্ত রাম নামে একজন ওয়ার্ড বয়কে নির্দেশ দেন, তুলোর উপর কার্ডবোর্ড জাতীয় শক্ত কোনও জিনিস দিয়ে ব্যান্ডেজ করতে। কিন্তু ওই ওয়ার্ড বয় তার বদলে একটি কন্ডোমের প্যাকেট দিয়েই মহিলার মাথার ক্ষতে ব্যান্ডেজ করে দেয়।

আধিকারিকরা জানিয়েছেন, ওই চিকিৎসাকেন্দ্রের ড্রেসারকে বরখাস্ত করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলাশাসক নরোত্তম ভার্গব।

রাধা-কৃষ্ণের ‘অশ্লীল’ ছবি বিক্রি! আমাজন বয়কটের ডাক উঠল সোশ্যাল ওয়ালে


```