Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

গোষ্ঠীদ্বন্দ্ব দূর করতে দেবের টোটকা, 'এ আমার লোক ও তার লোক, এই জিনিস বন্ধ করতে হবে'

মানুষের মন পরে জয় করবেন, আগে দলের কর্মীদের মন জয় করুন। লোকসভা ভোট পরবর্তী বৈঠকে নিজের সাংসদ এলাকার নেতাদের উদ্দেশে এই বার্তা দিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। 

গোষ্ঠীদ্বন্দ্ব দূর করতে দেবের টোটকা, 'এ আমার লোক ও তার লোক, এই জিনিস বন্ধ করতে হবে'

দেব।

শেষ আপডেট: 30 July 2024 15:32

দ্য ওয়াল ব্যুরো: মানুষের মন পরে জয় করবেন, আগে দলের কর্মীদের মন জয় করুন। লোকসভা ভোট পরবর্তী বৈঠকে নিজের সাংসদ এলাকার নেতাদের উদ্দেশে এই বার্তা দিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। 

দেবের কথায়, "দলের মধ্যে পরস্পরকে সম্মান করতে হবে। এ আমার লোক ও তার লোক, এই জিনিস বন্ধ করতে হবে। দলের নেতৃত্বে যাঁরা রয়েছেন, তাঁদেরকে বলব সকলকে নিয়ে চলতে হবে।  মানুষের মন পরে জয় করবেন, আগে দলের কর্মীদের মন জয় করুন।"

ঘাটাল থেকে এবারে ১ লাখ ৮৬ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে হ্য়াটট্রিক করেছেন দেব। ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পশ্চিম বিধানসভা। এই বিধানসভায় এবারে ১৭৬ ভোটে পিছিয়ে রয়েছেন দেব।

সোমবারের পর্যালোচনা বৈঠকে ওই প্রসঙ্গটি টেনে এনে দেব বলেন, "নির্বাচনের সময় আমি অনেক পুরনো কর্মীদের ফোন করে কাজে নামানোর চেষ্টা করেছিলাম। এই কাজটা ব্লকে যাঁরা পদে আছেন, যাঁরা দায়িত্বে আছেন, তাঁরা করবেন না কেন?"

সূত্রের খবর বৈঠকে ব্লক নেতৃত্বর উদ্দেশে দেব এও বলেন, "গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে সকলকে একসঙ্গে নিয়ে চলতে হবে।"

লোকসভা ভোটের প্রচারে দেবকে বলতে শোনা গিয়েছিল, টিএমসি-কে একমাত্র টিএমসিই হারাতে পারবে। এদিনের বৈঠকে ওই প্রসঙ্গ টেনে তৃৃণমূল সাংসদ বলেন, "টিএমসিকে টিএমসিই জেতাতে পারবে। যাঁরা বসে গিয়েছে, ইগো ভুলে তাঁদের ফিরিয়ে আনতে হবে।" 

ঘাটালের তৃণমূল সাংসদের এহেন বক্তব্য প্রকাশ্যে আসতে কটাক্ষ ধেয়ে এসেছে পদ্ম শিবির থেকে। যদিও তা উড়িয়ে তৃণমূলের স্থানীয় নেতারা বলছেন, তৃণমূল বলেই গণতন্ত্র রয়েছে। তাই সবাই সবটা বলতে পারেন। 


```