
শেষ আপডেট: 8 October 2021 12:48
দুর্গাপুজোয় মা তাই এবার লক্ষ্মী রূপে মর্ত্যে আসছেন। এমন ভাবনার ওপর ভর করেই মণ্ডপ সাজাচ্ছে গড়িয়ার কামড়াহড়ি সুভাষ পল্লী সার্বজনীন। বিশ্বের আর্থিক মন্দার বাজারে মা দুর্গার আগমণ মানুষকে আর্থিক দিক থেকে সমৃদ্ধ করবে সেই আশা নিয়েই এবারের মণ্ডপ গড়ে উঠেছে। ভাবনায় 'দুগ্গা এলো দেশে শ্রী লক্ষ্মীর বেশে...'
আরও পড়ুনঃ পুজোর চারদিন বন্ধ থাকছে কলকাতা পুরসভার করোনা টিকাকরণ
এই মণ্ডপে দুর্গা ঠাকুর এবার ধরা দেবেন লক্ষ্মীর বেশে। মা লক্ষ্মীর আদলে দুর্গা মূর্তি গড়েছেন শিল্পী। মণ্ডপ জুড়ে থাকবে মা লক্ষ্মীর বিভিন্ন রূপ। গ্রামীণ শিল্পকলা ফুটে উঠবে মণ্ডপের গায়ে। এই মণ্ডপে মাকে দশভুজায় নয়, দুই হাতে দেখা যাবে।
মায়ের এক হাতে থাকবে ত্রিশূল, অন্য হাতে গাছ কৌটো। পটের ওপর আঁকা থাকবেন তাঁর সন্তানদের ছবি। ৪১ তম বর্ষে গড়িয়ার কামড়াহড়ি সুভাষ পল্লী সার্বজনীনের অভিনব ভাবনা মন টেনেছে মানুষের।
আর্থিক মন্দার কোপে অনেকেই চাকরি খুইয়েছেন। টাকার অভাব ঘরে ঘরে। সেই অভাব দূরীকরণ ঘটবে মায়ের আগমণে, এমন আশায় বুক বাঁধছেন বহু মানুষ। তাই মায়ের কাছে সকল মানুষের শ্রীবৃদ্ধি কামনায় লক্ষ্মী বেশে মাকে আনছে সুভাষ পল্লী।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'